রুমালের ভেতর যে অশ্রু (মোঃ রহমত আলী)
রুমালের ভেতর যে অশ্রু
মোঃ রহমত আলী
রুমালের ভেতর যে অশ্রু শুকিয়েছে,
তার সন্ধান কেউ জানেনি,
যত ঘাম ঝরেছে স্বপ্ন কুড়াতে কুড়াতে,
তা কেউ দেখেনি.. বা দেখে-না।
প্রতিদিন চুলো জ্বালানোর প্রচেষ্টায়,
হাতের তালুতে তেল ধরে রাখতে হয়,
যদিও রুখা থাকে মাথার তালু থাক।।
নিষ্ঠাবান কর্মঠ হয়েও হিমশিম সংসার ; অথচ
তখন তো কেউ সুদৃষ্টি মেলে হাত বাড়ায়নী !
তবুও বয়ে গেছে বছর শেষে যুগ.. অতঃপর
সততার সহিত মেহনতের ফল স্বরূপ যখন-
কিঞ্চিৎ কামিয়াব ঘরের ভেতর-বাহির রাঙে ;
তাহলে এখন কেন আপনপর কু-নজর গুলো,
অপলক দৃষ্টি গেড়ে ঈর্ষায় লাল চোখে দেখে।।
০৯.০৯.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥