রহস্য (মোঃ রহমত আলী)

রহস্য
==============
মোঃ রহমত আলী
==============
মাথা আছে সবার
সামাজিক ব্যথা ক’জনার
পেট ভরা যাঁর
অতি ক্ষুধা আরো তাঁর।

জনে-জনে মানবিক
অমানবিক কোন-জনে
মানবিকতার নামে
মানবতা গিলে-খায়, কে জানে।

চোখ নেই কার
দেখে নাতো আর
তবে কি ঘটনার আড়ালে
আসল রহস্য অন্ধকার।

মুখ আছে কার
বলবে কথা মানবতার
মাথা খেয়ে নয়
সৎ হয়ে, কে দৃঢ় সততায়।

২৮.০৮.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

দর্শন- ( মোঃ রহমত আলী )

পর্যন্ত অপেক্ষা ( মোঃ রহমত আলী )