ভেজা বিড়াল (মোঃ রহমত আলী)
ভেজা বিড়াল
==============
মোঃ রহমত আলী
==============
হাতির খেলা শেষ
সিংহ গোটায় লেজ
শিয়াল চায় ভাগ
বানর নাচে আজ।
বাঘে বাঘে লড়াই
শকুন করে বড়াই
শিকার পাখি চড়ুই
হাসে ভাল্লুক মশাই।
ব্যাঙ ডাকে আষাঢ়ে
চৈতে কোথায় হারালে
বিষাক্ত সাপ আড়ালে
ইঁদুর আছে সুযোগে।
কুমির দেখে চুপচাপ
বাঁদুরের মরণ ঝাঁপ
গন্ডারের হুংকারে
হায়না ভেজা বিড়াল।
০১.০৯.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥