মূলকথা ( মোঃ রহমত আলী )

মূলকথা
==============
মোঃ রহমত আলী
==============
কবির কথা ছবির কথা
বলবো আজ মনের কথা।

ছায়ার কথা মায়ার কথা
জানেনা মন মনের কথা।

আমার কথা তোমার কথা
কোনটা কার সত্য কথা।

চোখের কথা মনের কথা
কে’জন বোঝে দুখের কথা।

দেখা কথা শোনা কথা
ফারাক বহুত কথার-কথা।

হক কথা ন্যায় কথা
অমূল্য যত মূল্যবান মূলকথা।

দেশের কথা দশের কথা
শোনেনা কেউ মাটির কথা।

২৩.১১.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )