মৃত বৃক্ষের ছায়া (মোঃ রহমত আলী)

মৃত বৃক্ষের ছায়া
==============
মোঃ রহমত আলী
==============
ভালোবাসা এখন বদলে যায়,
সময়ের দুয়ারে স্বার্থের মোহে ;
করুণা বিক্রি হয়.. শহরের চৌরাস্তায় !
এ দুনিয়ার বাজারে আবেগ-ও নিলাম হয় -
বিবেকবানের লালিত আক্রোশের মূল্যে।

অভিনয়ের অভিনব ভালোবাসার -
মিষ্টি বোল.. তাও আবার নামের মাত্র !
আন্তরিকতা হতে হয় অন্তর থেকে ;
জোড়াতালির সান্ত্বনা অপেক্ষা,
যন্ত্রণা ঢেকে চলাই অধিক উত্তম বৈ-কি।

প্রেম প্রীতি আর ভালোবাসা,
মানবতা রচনার মূল.. তা সত্ত্বেও -
এখন তো মুখের দু-কথায় সীমাবদ্ধ !
আর দেখানোর জন্য বাক্যের সাজসজ্জা ;
যা ধোঁকা’র রাজ্যে কতক মৃত বৃক্ষের ছায়া।


০৯.১১.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )