বোকা-মন (মোঃ রহমত আলী)

বোকা-মন
==============
মোঃ রহমত আলী
==============
ধোঁকা খেয়ে, বোকা হয়ে,
বোবা বোবা থাকা,
সোজা পথে চলতে -
পথে পথে বাধা।

বোবা হয়ে, কথা পুষে,
বোকা বোকা থাকা,
চিনে-জেনে আগাগোড়া,
ব্যথা ঢেকে হাসা।

বোকা ভেবে, ধোঁকা দিয়ে,
কাঁধে চেপে বসে,
বোঝা-বয়ে দিনশেষে,
মহৎ কে তবে।

২৩.১০.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)