মনোযোগ (মোঃ রহমত আলী)

মনোযোগ
=============
মোঃ রহমত আলী
=============
তুমিও এগিয়ে যাও
আমার পিছে কেন ?
আগে অনেক আগে চলে যাও
যদি হও সৎ .. সাফল্য তোমার।

তুমিও প্রচেষ্টা করে যাও
অনুকরণ কেন ?
নিজ দক্ষতা কাজে লাগাও
যদি হও উত্তম কর্মে.. মর্যাদা তোমার।

তুমিও পারবে মনোযোগ দাও
না পারার কি ?
কঠিন যতোই হোক সহজে নাও
যদি হও উদ্যম শ্রমে.. ভাগ্য তোমার।

০৯.১০.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)