মুখে-মুখে বয়স (মোঃ রহমত আলী)

মুখে-মুখে বয়স
==============
মোঃ রহমত আলী
==============
​কী আর মূল্য আমার বলো
কোলাহলের মধ্যে, বয়স শুধু
মুখে মুখে বছর বছর ঘুরে।

কমছে রোজ একেক করে,
বলছে লোকে বাড়ছে ধীরে;
আমার মতে শেষের দিকে।

কী আর তুল্য আমার বলো
মেঘ-বৃষ্টি আর জোয়ার-ভাটা,
ঢেউয়ের সাথে যুদ্ধ করে বাঁচা।

জীবন-খাতায় আঁকা শত ব্যথা,
হাসি-কান্নায় লেখা যত কথা;
সুখে-দুঃখে মাখা বয়সের ভাষা।

৩০.০৪.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)