প্রলেপ মাখা কাব্য (মোঃ রহমত আলী)

প্রলেপ মাখা কাব্য
===============
মোঃ রহমত আলী
===============
তাহলে কি ধরে নেবো কবিতার জন্ম বৃথা!
না কি কবির জন্মটাই অযথা!
এখন তো মনে হয় শুধু ঘাস খেতে হবে;
ফুল-ফল তো দেখি সব চুরি হয়ে যাচ্ছে।
ছন্দে ছন্দে বড্ড রঙ ঢঙ শুরু হয়েছে;
প্রলেপ মাখা কাব্য হজম করাও দায়!
এটা তো মির্জা গালিবের জামানা নয়;
আর মীর সাহেব সে তো বহুত আগেই
বিদায় নিয়েছেন.. তবে হ্যাঁ কাজী নজরুল
এখনও আছেন মাখা-মাখা চেতনায়!

তাহলে ধরে নেওয়া যাক সময়ের বিবর্তনে,
এখন কি আসলেই আধুনিক যুগ!
ও আসলে তাই তো.. তবেই তো দেখি;
আজি খালি পেয়ালা শুধু-শুধু নাচে!
সেই পুরাতন সুরে আর বাজে না গিটার,
বাজে না একতারা, বসে না কাব্য-আসর;
গলা নেই, গান নেই, নেই আজ সুরেলা-সুর,
আছে শুধু বাহ্ ঢোল আর তবলা মধুর।

০৮.০৪.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )