বেশতো.. (মোঃ রহমত আলী)

বেশতো.. 
==============
মোঃ রহমত আলী
==============
বেশতো.. যখন ঘুমিয়েই আছে তাঁরা,
তবে থাক ঘুমিয়ে.. জেগে ওঠার কী!
আসলে খেলা খেলবে তাঁরা মেলা শেষে;
আর আগুন নিভে গেলেই তো ছাই উড়াবে।

বেশতো.. জেগে আছে যাঁরা,
তাঁরাও বেশ মজা নিচ্ছে বা মজা দেখছে!
তবে ঝড় উঠেছে যখন, থামবে তো;
থেমে যেতে যেতে রেশ রেখে যাবে ঠিকই!

বেশতো.. তবেই কলম আমারও থামবে না;
লিখেই দেবে.. যা কিছু দেখা সত্য।
তবুও যাঁরা এখনো অজ্ঞাতই থাকতে চায়,
তবে থাক! কিন্তু ইতিহাস তো থাকবেই।

০৭.০৪.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)