নিমছায়া (মোঃ রহমত আলী)

নিমছায়া
==============
মোঃ রহমত আলী
==============
সময়ের কি বয়স হয়েছে?
নাকি বয়সের সময় হয়েছে?
সময় কি ছায়া? বয়স কি মায়া?
তা.. সঠিক হিসেব মিলছে না!

আজন্ম মেঘ ছুঁতেই বয়ে গেল;
মাঝে হাওয়ার সাথে মায়ার লড়াই,
আর ঢেউয়ের সাথে স্রোতের অমিল;
যা.. বেলাশেষে আকাঙ্ক্ষা গড়মিল।

সময় হলেই.. বয়স থেমে যায়,
আসলে সময়টাই মুখ্য, বয়সটা নয়;
যদিও মহাসমুদ্র জয় সম্ভব হয়েছে,
তা.. একমুঠ জলও সময়ের প্রান্তে নেই।

সময়ের ছায়া প্রতিনিয়তই ঘূর্ণায়মান,
কালক্রমের আলো আঁধার ভেদে;
আর বয়সের মায়া চক্রাকার নিমছায়া,
যা.. থেমে যাওয়া নিঃশ্বাস নির্দিষ্ট সময়ে।

০৪.০৪.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )