ডাক (মোঃ রহমত আলী)
ডাক
==============
মোঃ রহমত আলী
==============
ওহে অচেতন নাগরিক, হও আরো সচেতন,
সুন্দরী কৃষ্ণচূড়া সমূলে উখড়াতে চায় যারা,
তাদেরকে ঘিরে ধরো জনে জনে যুগান্তরে।
এই রূপসী বাংলার অপরূপ ধরে রাখতে;
জড়ো হও সবে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে,
মিলেমিশে একসাথে পদে পদে সংগ্রামী হয়ে;
একে-অপরের সাথী হলে উদ্ধার হবেই অরণ্য।
ওহে নগরীর নাগরিক, হও আরো মানবিক,
তোমাদের সম্মুখেই মেতে আছে যারা -
নিত্যদিন ধ্বংস লীলায় হয়ে মাতোয়ারা।
যে বনলতা তারা প্রতিনিয়তই করে উজাড়;
চলো মোরা মুষ্টিবদ্ধ একত্রিত হয়ে সবে,
বেঁধে দেই তাদেরকে বৃদ্ধ বটবৃক্ষের ছায়ায়;
অতঃপর শিখিয়ে দেই তাদের তৃণলতার মায়া।
ওহে সচেতন নাগরিক, হও আরো স্বাভাবিক,
বোঝনা প্রকৃতি বাঁচলে তো আমরাও বাঁচবো;
তবে কেন অবলীলায় হায় ক্রমাগত বৃক্ষ নিধন!
পরিবেশবাদী ক্রমান্বয়ে যে জল ঢালে আগায়,
তা কি পৌঁছায় কখনো শেকড়ের গোড় অবধি?
তাও সচেষ্ট প্রচেষ্টায় মগ্ন হয়ে এই বিপর্যয় -
রুখতে এসো আপনি মিলে প্রকৃতির প্রকৃত;
পরিবেশের ভারসাম্য রক্ষায় একাকার হই।।
২৪.০৩.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥