বিধির-বিধান (মোঃ রহমত আলী)

বিধির-বিধান
==============
মোঃ রহমত আলী
==============
আজ আমার আকাশ-ভাঙা -
সর্বোচ্চ দুখের তারিখ…
বিধির-বিধানে বাইশটি বছর পেরিয়ে -
আজই আবার ঈদের দিন।

বাবা আমার পরপারে;
আমরা এতিম দুনিয়াতে।
ঈদের দিনে বাবা বিনে…
নাইরে আমার পরাণে আর;
সেই কালের ঈদের মতন -
আজকালের ঈদের মিল।

বড্ড দুখী ঈদের দিনেও আমি…
তবুও হাসি সবাই যেন হয় খুশি।।

২১.০৩.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)