আমার বাংলা (মোঃ রহমত আলী)
আমার বাংলা
==============
মোঃ রহমত আলী
==============
আমি বাংলার, বাংলা আমার,
বাংলায় লিখে কবিতা,
গুনগুন গাই বাংলার গান,
আমি বাংলার, বাংলা আমার প্রাণ।
আমি গ্রাম বাংলার বাউল,
বাংলা আমার, আমি বাংলার,
গ্রামে গ্রামে সাদা মানুষের বাস,
ভালোবাসি আমি বাংলা আমার।
আমি বাংলার, মাটি এই আমার,
নদী-নালা হাটে-ঘাটে-মাঠে,
সুখে-দুখে বারো-মাস করি বসবাস;
আমি বাংলার, বাংলা আমার পরাণ।
১৮.০২.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥