ইতিহাসে আঁকা পদচিহ্ন (মোঃ রহমত আলী)
ইতিহাসে আঁকা পদচিহ্ন
===================
মোঃ রহমত আলী
===================
বাকিটা ইতিহাস তোমরা লেখো,
আমি শুধু এঁকে দিলাম মানচিত্র,
সত্য নিয়ে ছিলাম আমি অটল;
বাদবাকি কলম তোমাদের হাতে।
কিছু ভুলে গেলে যেতেও পারো,
কিছু খুলে দিলে দিতেও পারো,
বাকিটা ইচ্ছায় শুধুই তোমাদের।
চাইলে আমার চিহ্নিত বিশ্বাস থেকে -
মুখ ফিরিয়ে নিলে নিতেও পারো,
তবে অবস্থানে আমি সৎ অনড়।।
বাকিটা ইতিহাস তোমাদের হাতে,
কিছু আঁকা রবে কিছু লেখা রবে!
লিখে রাখো যা ইচ্ছে তবে সত্য ভুলে নয়।
মজলুম কণ্ঠে উচ্চারিত ইনকিলাব,
মহাকালের সাক্ষ্য মহা ইতিহাস।
ভেঙে ভেঙে অধ্যায় খুলে যাবে জ্ঞান,
ওজনের পরিসরে বুঝে নিবে বিদ্বান।
হোক জন্ম, সৎ নিষ্ঠাবান জ্ঞানী প্রজন্ম;
অমর ইতিহাস খোলা-থাক সারা-কাল,
আমি বিদায়ী ঠিকই রেখে যাবো পদচিহ্ন।।
১৪.০২.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥