দৃষ্টিকোণ (মোঃ রহমত আলী)

দৃষ্টিকোণ
==============
মোঃ রহমত আলী
==============
সব কিছু চোখের দৃষ্টিতে দেখা যায় না,
কিছু এমনও আছে যা..
অন্তরদৃষ্টি খুলে—দেখতে হয়।
গোলকধাঁধার ধোঁকা থেকে বেরিয়ে,
মরীচিকার পূজো ভুলে—ধ্রুব সত্য খুঁজে,
এক পরম সত্তা যদি ধারণে ধরতে।

সব কিছু স্পর্শে ধরতে নেই,
কিছু আত্মার অনুভবে ছুঁতে হয়,
যেমন জ্যোৎস্না আর রৌদ্রের তাপ,
হাওয়া আর মেঘ, আসমান;
তবেই নক্ষত্র গুনে হওয়া কামিয়াব।

সবকিছু খুলে বলতে নেই,
কিছু বুঝে নিতে হয়, নিঃশ্বাসের বিশ্বাসে,
দৃষ্টিকোণ মেলে—অন্তরের আত্মবিশ্বাসে।

০২.০২.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

দর্শন- ( মোঃ রহমত আলী )

পর্যন্ত অপেক্ষা ( মোঃ রহমত আলী )