সবজান্তা (মোঃ রহমত আলী)

সবজান্তা
==============
মোঃ রহমত আলী
==============
চোখে পট্টি দিলে মোহর,
গলার জোর, খালি খালি শোর,
মানুষ কে.. আর কেবা চোর।
নাচে শুধু কথার কথায়,
লাইন ছাড়া বেলাইন কথা,
কথার তো নাই আগাগোড়া !
জ্ঞান শূন্য গোবর মাথা,
কে জানে.. কে সবজান্তা।
চালচলনে বড্ড গন্ডগোল,
গলা-খুলে বলে বড়-বড় বোল,
কথা কাজে একদম গোল,
নিজের’টা ভুলে, অন্যের বেলায় ঢোল।

২৪.০৮.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)