এক একটা নিঃশ্বাস (মোঃ রহমত আলী)

এক একটা নিঃশ্বাস
===============
মোঃ রহমত আলী
===============
সুখ প্রিয়, এসো কভু দুঃখের শ্রাবণে,
মৃত কচুরিপানার আত্মদর্শন শ্রবণে।
গগনের নিচে প্রতিনিয়ত ঘটছে -
কতই-না কত রটন আর ঘটন অঘটন।
এখানে চরিত্র বড়ই ভয়ঙ্কর ভয়ানক,
আজব চিন্তা চেতনা ধুলো কাদা থেকে
মকমল পর্যন্ত.. এক একটা নিঃশ্বাস যেন -
বিশ্বাসে ভাঙা গড়া বালুচরে আঁকা মানচিত্র !

সুখ প্রিয়, এসে দেখো, কে না চায় সুখী হতে,
গোধূলিলগনেও হয়তো যদি কিছু সুখ হতো ;
জনম সারা ঢেউয়ের তালে হারিয়ে গন্তব্য -
ভিড়তে পারেনি জীবন-তরী আজও তীরে।।

০৪.০৮.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )