এ দায় কার ! (মোঃ রহমত আলী)

এ দায় কার !
==============
মোঃ রহমত আলী
==============
এ দায় কার ! কে দেবে জবাব ?
এমনতো ছিলনা হবার !
তারা তো ছিল আলোর ধ্যানে মগ্ন,
তবে কেনইবা আজি অকস্মাৎ
আগুনের কুণ্ডলী গ্রাস করিলো গুল।

এ কেমন নির্মম জীবনাবসান ?
জানি মৃত্যু সে’তো অবধারিত সত্য
যা কিনা বাধ্যতামূলক.. হবেই হবে।
তবে এতোগুলো সুন্দর জীবন্ত ফুল,
কেন একসাথে এভাবে হলো নির্মূল।

এ কার দায় ! জবাব জানতে চাই ?
কেন একের ভুলে.. শত মরে ছাই !
কেন লাশ চিনতে নাহি পাই !
কে কার ভাই, কেঁদে বলে.. বাবা মা তাই।
আজ সারাদেশ শোকে কাতর,
নিঠুর এই সময়ে বুকে চাপা পাথর।

এ দায় কার ! জানে সমাজ, জানে দেশ,
লাশ গুনে গুনে দাফন শেষে.. দায় শেষ।

২৪.০৭.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )