মনের-কথা (মোঃ রহমত আলী)

মনের-কথা
==============
মোঃ রহমত আলী
==============
ও তুই আপন ভেবে
মনের-কথা
বলবি কারে.. মন খুলে।

ও তোর সামনে আপন
সবাই-যেমন
দেখ রে.. পিছে দুশমন।

ও তুই আপন কার
ভেবে-দেখ
এ জং ধরা.. রং সংসারে।

ও তোর সঙ্গে সবাই
নামে-নামে
দেখ রে দেখ.. কে বা কাজে।

ও তুই সবার হয়ে
দেখে-শুনে
জগৎ মায়ায়.. চল রে বুঝে।

১১.০৭.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)