যথার্থ যদিও - ( মোঃ রহমত আলী )
যথার্থ যদিও -
==============
মোঃ রহমত আলী
==============
আমি দেখেছি,
ফুলগুলো কিভাবে কেন ঝরে যায়।
আমি দেখেছি,
কিছু কান্না কেন জমাটবাঁধা অশ্রু হয়।
আমি দেখেছি,
প্রেমের অসুখেও কেউ সু'সুখে রয়!
আমি দেখেছি,
রুমালে শুকিয়ে-যেতে আঁখিজল হায়্।
আমি দেখেছি,
আপনজনেরাও কতটাইনা স্বার্থপর হয়ে যায়।
আমি দেখেছি,
কেমন-করে, বন্ধু হঠাৎ পিঠ দেখিয়ে দেয়।
আমি দেখেছি,
আপন রক্ত যখন স্বার্থের দ্বন্ধে দুশমন হয়ে রয়।
আমি শুনেছি, মহা-বীরের কান্না বিলাপ।
আমি শুনেছি, রাজার হাসির আওয়াজ।
আমি শুনেছি, বাউলের সুরে-সুরে যে আভাস।
আমি শুনেছি, পাগলীর করুণ ইতিহাস।
আমি শুনেছি, অসহায় রোগীর আর্তনাদ।
আমি শুনেছি, স্বজন হারানোর আহাজারি।
আমি শুনেছি, গর্জে উঠা বাদলের প্রতিবাদ।
আমি জেনেছি, মানুষের জন্য’ই মানুষ।
তবুও দেখা যায়, কেউতো কারো’র নয়!
আমি জেনেছি, বিপদে এগিয়ে আসে মিত্র।
তবে কই আজকাল দেখা যায় সে চিত্র!
আমি জেনেছি, মানবিক হতে হবে।
তবে কোথায়; তথাপি মানবতা আজ!
আমি জেনেছি, শ্রদ্ধা বড়দের প্রাপ্য।
আজ আর কই তা স্বল্প; শুধুই কি গল্প!
আমি জেনেছি, শিক্ষাই জাতির আলো।
শিক্ষিতরা এখন কত রূপে কত ভালো?
আমি জেনেছি, মদত করতে বাড়াও হাত।
বাস্তবতা ভিন্ন, বিনিময়ে ফুটা করে সেই পাত।
আমি জেনেছি, সত্যের জয় নিশ্চয়।
যদিও অবশ্য অনেক দেরিতে হয়!
আমি জেনেছি, যথার্থ যদিও নুনে আছে গুণ।
কিন্তু কিছু মানুষের ধর্মে-কর্মে তা বহুদূর!
আমি বুঝেছি, অনেকের মুখেই মিথ্যার বসত।
আমি বুঝেছি, সত্য বলতে লাগে সৎ সাহস।
আমি বুঝেছি, ছাতা ছাড়া মাথা একা অসহায়।
আমি বুঝেছি, কে আসল মিত দুঃখের দিনের।
আমি বুঝেছি, বাক্য ভালো হলেও ব্যাখ্যা বৃথা।
আমি বুঝেছি, মুখ্যার্থ যা, মাধুর্য রক্ষা মাত্র তা।
আমি বুঝেছি, যা ছায়া ছাড়া মায়া, মিছে তা।
আমি দেখেছি,
ফুটপাতে পড়ে থাকা কারো বেওয়ারিশ লাশ।
আমি দেখেছি,
পাগলপারা পাগলার মায়াময় মুচকি-হাসি হায়্।
আমি দেখেছি,
পথে-পথে ঘুরতে, পথশিশুটা না-জানি কার!
আমি দেখেছি,
ভিখারীর ভরা ঝুলি, কে লুটে নিয়ে যায়!
আমি দেখেছি,
কৃষকের হাসি কখন কেন কান্না হয়ে রয়!
আমি দেখেছি,
হারামখোরের খেলা, আর শেষ পরিণতি যা।
আমি দেখেছি,
জীবনের যাত্রাপালা’য় পালা বদলের লীলা।।
আমি জেনেছি যা.. বুঝেছি তা..
আমি শুনেছি যা.. দেখেছি তা.. যথার্থ যদিও…
০৪.০২.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥