অনুধাবন ( মোঃ রহমত আলী )

অনুধাবন
=============
মোঃ রহমত আলী
=============
কারো মাথায় হাত ,
কারো পেটে ভাত ,
কার দোষে আর ,
কাকে ধরে বসেছে দরবার !

কারো শখের বিলাস ,
কারো কষ্টে নিবাস ,
কার জন্য এতো আর ,
বলো তাঁর কেনো দরকার ?

কারো জনম ফুটপাত ,
কারো’র সুখ আবাদ ,
কার দিকে ফিরে আর..
ভাগ্যে লেখা কার কী পরিণাম।

কারো স্বভাবে অভাব ,
কারো’র অভাবে আবাস ,
কার রূপে কার কী আভাস..
বিশ্বাসের অনুধাবনে জানলাম।

২৯.০১.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )