একটু হলেও চলবে ( মোঃ রহমত আলী )

একটু হলেও চলবে
================
মোঃ রহমত আলী
================
একটু প্রেম দাও
হোক ছলনা ভরা, তাও চলবে !
একটু দেখা দাও
হোক স্বপ্নে, এক ঝলক তাও চলবে !
স্মৃতিময় প্রীতির চিরস্মরণিকা হয়ে রইবে।

একটি ফুল দাও
সুরভী মাখা, হোক কাঁটা ভরা, তাও চলবে !
একটি কথা দাও
মিছে মিছে যদিও হয়, তাও বেশ চলবে !
মন থেকে মনের গভীরে লুকিয়ে রাখবো।

একটু জল দাও
হোক ছলে ছলে বিষে ভরা, তাও চলবে !
একটু সুখ দাও
যদিও হয় অভিনয় করে, তাও চলবে !
নতুন দুঃখে আবার ডুবে যেতে”তো পারবো।

একটি ভুল একটু ভেঙ্গে দাও
ভালো-না-বাসলেও বন্ধু”তো হয়ে রও !
একটু দূরে একটি চাওয়া,
একটু কাছে একটাই পাওয়া,
হোক হৃদয় যতই ব্যাকুল,
অন্তরে যে একটু সান্ত্বনা ! বেশ তাও চলবে ।।

০৪.১০.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )