বৈকি! (মোঃ রহমত আলী )

বৈকি!
==============
মোঃ রহমত আলী
==============
কিছু ভেঙে গেলো,
তবে কোনো শব্দ হলো-না!
হৃদয় ছিল আমার তাই,
ছিল-না কোনো বানানো খেলনা!

কী যেন ভেসে উঠলো,
যদিও যমুনায় ঢেউ ছিল-না!
তবুও উত্তাল জোয়ারে, এই
অন্তর মোহনায় করুণ কামনা!

কেউ কারো অপেক্ষায়, তাই
প্রতীক্ষার প্রহর কাটেনা হায়্!
সময় চলে যায় প্রশ্ন রেখে,
সময় ঘুরে আসে উত্তর দিতে!

কিছু বেদনা ঢেকে রাখতে হয়,
হৃদয় অতলে অতি যতনে!
কিছু চোখে, কিছু মুখে,
আর যা আছে থাক অন্তরে-অন্তরে!

২৭.১১.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)