শিক্ষা দীক্ষা হজম (মোঃ রহমত আলী)

শিক্ষা দীক্ষা হজম
===============
মোঃ রহমত আলী
===============
শিক্ষণীয় শিক্ষার আজ বড় অভাব,
চলছে বাণিজ্যিক শিক্ষার সম্ভার।
ছোট্ট শিশুর মগজে অতিরিক্ত ভার,
সুশিক্ষার দীক্ষা হজম তো এ দায় কার!
তোমার না আমার, নাকি আমাদের সবার।
ও, শিক্ষা তো এখন বাণিজ্যের ব্যাপার;
মূল্যহীন তাদের জীবনে বইয়ের শিক্ষা,
অর্জন ধরে বড় কত ডিগ্রি উপাধি,
ছোট্ট বাবুর আজ হলো বড়বাবু পদবি।

শিক্ষিত বাবু সাহেব হলে তুমি,
তবুও সুশিক্ষার বিবেক জ্ঞান কই?
ব্যবহারে বড্ড মানবিক মহোদয়;
উচ্চপদস্থ সহ বড়-বড় অফিসার,
কিছু জন বাদে, বাকি সব রাক্ষুসে
ঘুষখোর খাদক, শিক্ষিত মহাভিখারি।

যে যত বড় ডিগ্রিধারী শিক্ষিত,
সে তত বেশিই ঘুষ নিবেই তো!
এটাই বিশ্বের প্রান্ত থেকে অর্জিত
তাদের ডিগ্রির বড় শিক্ষা হয়তো!
তবে কোনো বইতে তো লেখা নেই,
বাস্তব চরিত্রে শিক্ষিতের রূপ যা!
ওদের ফাঁদ থেকে বাঁচা খুব মুশকিল!
তবু সততার হিকমত যার, পথ হবে আসান।
শিক্ষিতরাই তো হয় বড় বড় অফিসার,
তবুও তারা মূর্খের মতো করে অবিচার,
বহু কিছু দেখে চোখ অন্ধ এখন সবার!

২২.০১.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

আপাতত (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)