হিসাব-নিকাশ (মোঃ রহমত আলী)

হিসাব-নিকাশ
=============
মোঃ রহমত আলী
=============
যেথায় যেমন হেথায় তেমন,
মানুষের-মন হাওয়ার মতন;
ছলে বলে কলে বদলে যায় যখন-তখন।

যেথায় মায়া হেথায় মমতা,
দেখায় যেমন নহে তেমন;
যেমন-তেমন সমীকরণ জীবন-মরণ।

যেথায় হারায় হেথায় খোঁজ,
হিসাব-নিকাশ রোজ রোজ;
যখন যেমন তেমন তবে মনের-দোষ।

যেথায় আশা হেথায় হতাশা,
যেথায় নিরাশা সেথায় ভরসা;
খোলা-মনে মাথা পেতে নিলাম-ব্যর্থতা।

১৭.০৩.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )