তৃষ্ণার্ত পরাণ (মোঃ রহমত আলী)

তৃষ্ণার্ত পরাণ
=============
মোঃ রহমত আলী
=============
যতটা আলোকিত রাত,
ততটাই আঁধারে চাঁদ;
তারাগুলো নিভু নিভু,
জ্বলে আছে জোনাক।

যতটা ছায়া দুঃখের বাদল,
ততটাও সুখ নহে আপন;
খুশিতে ধুঁয়ে যায় কাজল
আনন্দ অশ্রুতে হাসে মন।

যতটা জলে ডোবা প্রাণ,
ততটাই তৃষ্ণায় মরে পরাণ;
তবু পিপাসায় কাতর নয়ন,
হায়্ মোহনায় জ্যোৎস্নার মরণ।

১০.০৩.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)