প্রচেষ্টা – (মোঃ রহমত আলী)

প্রচেষ্টা –
==============
মোঃ রহমত আলী
==============
লিখতে পারিনা কবিতা,
তবুও চেষ্টা করে যাই;
কাগজে কলমে লিখে –
জীবনের ছবি আঁকতে চাই।

তেমন কিছু চাওয়ার নেই,
ভালোবাসা যদি পাই;
মানুষের সামগ্রিক সত্যটাই –
নির্ভয়ে লিখে যাবো ভাই।

পারিনা লিখতে কবিতা
তবু চেষ্টা করে যাই;
দেখে দেখে সমাজের –
অসঙ্গতি, লিখে দেবো তাই।

হাসি-খুশি, সুখ-দুখ,
কবিতায় সবই পাবে ঠাঁই;
থেমে নেই কলম আমার –
তবু আপ্রাণ চেষ্টা করে যাই।

০৫.০৪.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )