পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন
==============
মোঃ রহমত আলী
==============
কত.. পাগল মন আমার;
ভাঙা হৃদয়ে হাসে!
চুপি চুপি মন—মনে মনে কাঁদে;
পাগলা মন.. একাই মুচকি হাসে।

ওতো.. অবুঝ কেন মন আমার;
ভাঙা মনে মায়া বাঁধে!
সুখ পাখি ফিরে না এলে;
মরে যাবে কী মন.. মরার আগে।

কত.. দিন গেল রে মন;
বন্ধুর দেখা নাই রে তেমন!
আষাঢ় শাওন দুনয়ন, সামাল সামাল -
ওরে আমার অবুঝ পাগল বাউল মন।

ওতো পাষাণ হৃদয় আমার তো নয়;
যে.. ভেঙে যাবে না!
মন ভেঙে ভেঙে জোড়া লাগে;
যা আয়না তো নয়, জোড়া আর লাগে না।

০৯.০২.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

দর্শন- ( মোঃ রহমত আলী )

পর্যন্ত অপেক্ষা ( মোঃ রহমত আলী )