খোকা-খুকির আদর্শ (মোঃ রহমত আলী)

খোকা-খুকির আদর্শ
================
মোঃ রহমত আলী
================
বইছে হাওয়া দুলছে পাতা
উড়ছে প্রজাপতি,
বাঁশ বাগানের পাশে ঐ
করছে খেলা গাঁয়ের খোকা-খুকি।

চাঁদ উঠেছে চাঁদ উঠেছে
জোছনা দীঘির জলে,
লেখাপড়া করছে ঘরে
খোকা-খুকি আপন মনোযোগে।

রোজ বিহানে ঘুম ভাঙ্গিলে
খুশি মনে প্রভুর জিকির করে,
খোকা-খুকি সদা হাসি-খুশি
শিক্ষা-দীক্ষায় আদব-কায়দা মানে।

২৭.০৪.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)