মানুষ যদিও (মোঃ রহমত আলী)
মানুষ যদিও
=============
মোঃ রহমত আলী
=============
জানা ছিল না… জানলাম,
মানুষ কী আছে? হয়তো…!
মানুষের রঙ লাল নীল সাদা কালো আহা!
দেখা ছিল না… দেখলাম,
আরো মানুষ এই! সেইতো…!
মানুষের রূপ রূপালী অপরূপ ঢঙ বাহ্!
চেনা ছিল না... চিনলাম,
আজ মানুষ কই? তাইতো...!
মানুষের জন্য মানুষ বড়ো দুষ্কর আহ্!
শোনা ছিল না… শুনলাম,
মানুষ কী সেই? বেশতো…!
তবুও মানুষ মানুষের কেউ যদিও হায়্!
১৮.০৩.২০২৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥