বদলানো মুখ (মোঃ রহমত আলী)
বদলানো মুখ
==============
মোঃ রহমত আলী
==============
একটু জানতে বাকি ছিল,
যা জানা হয়ে গেলো।
একটু দেখতে বাকি ছিল
যা”ও দেখা হয়ে গেলো।
একটু চিনতে বাকি ছিল,
তা”ও চেনা হয়ে গেলো।
একটু শুনেছিলাম কিছু,
যা আর বুঝে আসা হলো না।
একটু কথা ছিল বলার,
তা আর বলা গেল না।
একটু কিছু ছিল লেখার,
যা আর.. লেখা হলো না।
একটু একটু করে,
আজও বাকি আছে ;
আরো কত বদলানো মুখ।।
১১.০৮.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥