শিরোনাম ( মোঃ রহমত আলী )

শিরোনাম
==============
মোঃ রহমত আলী
==============
কলা গাছে চাষার গলা ,
আলুর ক্ষেতে মুলা ,
সরিষা ফুলে হুতুম বসা !
ওঝার মন্ত্রে চোখেমুখে ধুলা।

সাঁতারু ডুবে মরে জলে ,
ডুবুরি জলে নামে ছলে ,
মাঝির দোষে নাও ডুবে !
তাইনা দেখে বেদেনীর গা জ্বলে।

হাতির মুখে গাধার নাম ,
আহা বেশ শিরোনাম ,
মাছির সুরে-সুরে মশা গায় গান !
বাহ্ রে বাহ্ বাবু-মশাইয়ের গুণগান।

অন্ধ সেজে রাস্তা পার ,
পায়ের তলে পিঁপড়া সাবাড় ,
সাবাস আধুনিক বর্বর যাত্রী !
রইবেনা সমান এই দিনরাত্রি।

পয়সা পেলে পুতুল নাচে ,
ইঁদুর হাসে চোরাই মালে ,
ফাগুন বিদায় এই সালে !
বাকি হিসাব পরকালে ।।

০৬.১২.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )