যাদু মিয়া ( মোঃ রহমত আলী )

যাদু মিয়া
==============
মোঃ রহমত আলী
==============
নাম বলে.. কথা !
কাম যথা তথা ,
মুখে হুক্কা হুয়া ,
হাতে যত ক্রিয়া ,
নামে.. যাদু মিয়া !
সাধু সাধু হিয়া ,
ঘুষ খেয়ে লাল ,
চালে কূটচাল ,
চোখে নাই লাজ !
বাবু বাবু সাজ ,
বড্ড ধান্দাবাজ ,
কাজে ফাঁকিবাজ ,
ভাবে নিজে কি -যে !
জ্বলে নিজে নিজে ,
তবে কি ! সে দামি ?
নামে.. শুধু নামি ।।

১২.১২.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )