নিয়তির নির্মম মিষ্টি হাসি-

নিয়তির নির্মম মিষ্টি হাসি
==================
মোঃ রহমত আলী
==================
কাননে কেন! হে কাঁদে কোকিল
গ্রহণে কেন গগন রঙিন,
সুখের বৃন্দাবনে আজ কেন
গো বন্ধু বসন্তের অমিল।
অশ্রু-ধারায় এ কেমন সারগাম
শ্রাবণের সাথে কোথায় যেন মিল তার।
উদাসীন বর্ণমালা লুকানো কেন!
বইয়ের পাতার গভীরে,
তাই কি ফুল ফুটে মূর্ছায়ে যায় নিমিষেই।

আবার কাঁদে কেন! কাকের ছানা,
দুঃখ এলো কোথা হতে ভেসে দূর অজানা।
এইতো নিয়তির নির্মম মিষ্টিময় হাসি-কান্না,
ভাগ্যের লিখনীর কাছে হেরে-যায়,
জিতে গিয়েও গঠনকৃত
সেই কাকের বাসা, যেথায় প্রেম ভাসে,
মরা গাছের শুকনো পাতা।

কাঁদে কেন! আবার সেই শিকারী
তীর মেরে শেষে পাখিটির বাড়ি।
ধরতে পারেনি যবে ধনুকের নিশানা, 
তবে কী? ধমকেই কী! উড়ে যাবে,
ভিটা ছেড়ে কোকিল বাছা যারা।
এই তো কভু-কভু আবহাওয়ার
নির্মম-ধারা পাগলা হাওয়ার বেগে
একটু নড়ে চড়ে যায়,
ছোট্ট টুনি পাখির পাকা ঘর বাসা।

০৯.০৯.২০০৯

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)