ভুখা নাচ (মোঃ রহমত আলী)

ভুখা নাচ
==============
মোঃ রহমত আলী
==============
লণ্ঠন জ্বালানোর মতোন
এক চামচও তেল নেই ঘরে
প্রচণ্ড ক্ষুধায়—রোদের তাপেই
ঝলসানো রুটি বানাই।

খাজনা পরিশোধ করতে
রোজ রক্ত ঝরানো—ঘাম
নিলাম করে দেই বাজারে।

বাটখারায় মাপা সুখ ঘরে
পেটে ভাত নেই—তাও
সিংহাসন মাথায় তুলে নাচি।

২০.০৪.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)