অতএব (মোঃ রহমত আলী)

অতএব
==============
মোঃ রহমত আলী
==============
সমুদ্র স্থির আছে বলে
ঢেউ যেওনা ছুঁতে,
কিছু বলছি না বলে
কাঁধে চেপো না ভুলে।
ভাটা আছে দেখে
সুযোগ নিওনা ছলে,
চোখে দেখিনা বলে
পথে পাথর দিওনা রেখে।
মাথা নুইয়ে আছি বলে
গলা ধরোনা ভাই চেপে,
বোবা হয়ে আছি বলে
ধোঁকা দিওনা জেনে।
মাথার ওপর গাছ নেই বলে
ভেবোনা ছায়া পাবোনা ফিরে।।
অতএব মনে রেখো..
ঢেউ যেওনা ছুঁতে।।

১৬.০৪.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )