সময় এখন যুদ্ধে যাওয়ার (মোঃ রহমত আলী)

সময় এখন যুদ্ধে যাওয়ার
==================
মোঃ রহমত আলী
==================
প্রেয়সী এখন প্রেমের সময় নয়,
সময় এখন যুদ্ধে যাওয়ার;
দেখো ঐ যে নিশান ডাকিছে আমায়।
আজি রক্তে লাল ঐ মরু-ময়দান,
আমিও জোয়ান, রক্ত মোর উত্তাল,
দ্বীনের তরে হয়ে যাবো কুরবান;
ওগো দাও বিদায়.. যেতে হবেই আমায়।

প্রিয় এখন আর সময় নেই,
এবার যেতে দাও আমায়,
দেখো ঐ যে বীর যোদ্ধারা তৈয়ার,
শোনো বাজিছে ঐ যে যুদ্ধের দামামা;
যেতে হবে আমায়.. আমিও তৈয়ার।
হয়ে শহীদ, নহে গাজী বীর,
দেখা হবে ফিরে যদি আসি ফের।

ওহে বন্ধু এবার বিদায়,
ফিরি যদি.. ফের হবে দিদার।

০৩.০৩.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )