সাজানো মানবিকতা (মোঃ রহমত আলী)

সাজানো মানবিকতা
================
মোঃ রহমত আলী
================
অতটা দেখানোর মতো মহৎ নই..
যতটা মানবিক মুখোশে ঢাকা মুখ হাসে;
ঝরেপড়ার মতো অশ্রুও নেই বিন্দুমাত্র,
তবে দীর্ঘশ্বাস আছে অবশ্য প্রতি শ্বাসে!
যদিও যা কখনোই কোনো কাজের নয়;
তাই তো অযথাই মাথা ঘুরে যায়,
ক্ষণে ক্ষণে অভিনব বদলানো স্বার্থের
কৌশলী অপরূপ নব নব রূপ দেখে।

অতটা দেখানোর মতো মানবিক নই..
যতটা পাশবিক আচরণ হাসি মুখে সই।
মন থেকে ফুল দেওয়া যদি হয় ভুল;
বিশ্বাসের মাশুল হলেও হবে দ্বিগুণ।
মনের ভেতর চলে কার কোন খেলা,
প্রতিনিয়ত নিশ্বাসে নিশ্বাসে বিশ্বাস ভাঙে।
সরলমনা সাজানো মানবিকতার ফাঁদে,
হারিয়ে সম্বল-অবলম্বন শেষে হায় কাঁদে।

যতটা মানবিক দেখায় ততটা নয়;
অতটা আস্থা প্রকৃত বাস্তবতায় নয়।।

০২.০৩.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )