অসম্পূর্ণ কবিতাক্ষর

অসম্পূর্ণ কবিতাক্ষর
===============
মোঃ রহমত আলী
===============
যদিও কলম চলে না 
তবুও খাতা ভরে যায়
কাটাকুটি করতে করতে
অথচ কবিতা হয়ে যায়!

যদিও কলমের কালি কালো
তবুও দেখতে অক্ষর ভালো
অথচ অপরূপ কবির ভিড়ে
কবিতা কোথায় কবে হারালো।

যদিও মাধুর্য ভাষায় মাখানো
তবুও ডায়েরির পাতা ছন্দশূন্য
অথচ ফুলের মতো গদ্যময় পদ্য
তবে কি কবিতাক্ষর অসম্পূর্ণ?

২৬.০২.২০২৬

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)