এপিঠ ওপিঠ (মোঃ রহমত আলী)

এপিঠ ওপিঠ
=============
মোঃ রহমত আলী
=============
ঢেউ দেখা যায়
স্রোত দেখা যায়
উৎস দেখা যায় না।

মায়া জানা যায়
মমতা জানান দেয়
মিত্র কে জানা যায় না।

শব্দ শোনা যায়
ভাষা মাপা যায়
কথা সব বলা যায় না।

মুখ চেনা যায়
বন্ধু চেনা দায়
শুধু মন চেনা যায় না।

২৪.০২.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

মন্ত্রতন্ত্র (মোঃ রহমত আলী)