পোস্টগুলি

2026 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দৃষ্টিকোণ (মোঃ রহমত আলী)

ছবি
দৃষ্টিকোণ ============== মোঃ রহমত আলী ============== সব কিছু চোখের দৃষ্টিতে দেখা যায় না, কিছু এমনও আছে যা.. অন্তরদৃষ্টি খুলে—দেখতে হয়। গোলকধাঁধার ধোঁকা থেকে বেরিয়ে, মরীচিকার পূজো ভুলে—ধ্রুব সত্য খুঁজে, এক পরম সত্তা যদি ধারণে ধরতে। সব কিছু স্পর্শে ধরতে নেই, কিছু আত্মার অনুভবে ছুঁতে হয়, যেমন জ্যোৎস্না আর রৌদ্রের তাপ, হাওয়া আর মেঘ, আসমান; তবেই নক্ষত্র গুনে হওয়া কামিয়াব। সবকিছু খুলে বলতে নেই, কিছু বুঝে নিতে হয়, নিঃশ্বাসের বিশ্বাসে, দৃষ্টিকোণ মেলে—অন্তরের আত্মবিশ্বাসে। ০২.০২.২০২৬

নীতিতে বাঁচে প্রাণ (মোঃ রহমত আলী)

ছবি
নীতিতে বাঁচে প্রাণ ============== মোঃ রহমত আলী ============== একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে ঢাল, সমতলে চলে আবার অসমতল চাল। শহর জুড়ে নেই জলের কোনো অভাব, শুদ্ধ আলাপচারিতায়.. লোভী স্বভাব। ​মতলব নেই কার.. হাসি-কান্নার মাঝে, অসুখী রোজ তাই.. অধরা সুখ খোঁজে। ​হাওয়ায় মিশে ধুলো ওড়ে, পাথর নড়ে না! বোঝা বয়ে গাধা চলে, মুখে কিছু বলে না। ​না বলা কতক এখনো আছে কাহিনী, জঙ্গলে চলমান যুদ্ধ আজো থামেনি। পরাজিত হয় যে.. জয়ী কভু হয় সে, বহমান সমুদ্রের নীতিতে বাঁচে প্রাণ যে। ০১.০২.২০২৬

সভ্য সারথি! (মোঃ রহমত আলী)

ছবি
সভ্য সারথি! ============== মোঃ রহমত আলী ============== মখমলের বিছানায় শুয়ে, ফুটপাতের খবর কে রাখে? কাফনহীন বেওয়ারিশ লাশ কথা বলে; আমায় চিনে রাখো.. হে সুসভ্য সারথি! আমিও কী তোমাদের মধ্যে চেনাজানা মুখ ছিলাম না? যে তোমরা.. আজ পরিচয় শনাক্ত করতে চাইছো না! হাতের রেখায় যদি ভাগ্য.. তবে, কেউ সোনার পালঙ্কে.. কেউ ফুটপাতে; ঘুমিয়ে থাকতো কী বন্ধু! ভাগ্য কপালের ভাঁজে ভাঁজে যা.. লিপিবদ্ধ। ০১.০২.২০২৬

স্বাক্ষর (মোঃ রহমত আলী)

ছবি
স্বাক্ষর ============== মোঃ রহমত আলী ============== আমার সবগুলো সাজানো অক্ষর, তোমাদের প্রাণ ছোঁবে—তা তো নয়। ভালোবাসা আর ভালোলাগা যে এক, তাও নয়; অনর্থক কিছু নয়.. যদি অর্থ (মানে) রয়। ভুল তো সবার হয়, আমারও হয়, তবে সার্থকতা ভুল শুধরে যদি শুদ্ধ রয়; এতে হাসির কী বন্ধু.. যদি রহস্য উদঘাটন হয়! আমার আঁকা হরফ সাহিত্য তো নয়, যা শায়েরী বা কোনো কবিতা হয়; এতো এক স্বাক্ষর মাত্র.. যা সাক্ষ্য হয়ে রয়। ৩১.০১.২০২৬

সাফল্য (মোঃ রহমত আলী)

ছবি
সাফল্য ============== মোঃ রহমত আলী ============== অসাধ্য কিছু নয় সুযোগ্য যদি হয় সম্মান তারই রয়। অবাধ্য ভালো নয় যোগ্য সেই হয় বাধ্য হয়ে যে রয়। কর্তব্য শেষ নয় কর্তৃত্ব তাঁর হয় দায়িত্ব যাঁর রয়। গন্তব্য দূরে নয় গুরুত্ব দিলে হয় সাফল্য তবে রয়। ৩০.০১.২০২৬

বিষাক্ত দৃষ্টি (মোঃ রহমত আলী)

ছবি
বিষাক্ত দৃষ্টি ============== মোঃ রহমত আলী ============== সরলতাকে দুর্বলতা মনে করে, সরল মানুষকে বোকা ভাবা হয়; সাদাকে কালো করার অপচেষ্টা, চৌদিক চলে অদ্ভুত ঘোর চতুরতা। রহস্য ঘেরা চোখে বিষাক্ত দৃষ্টি, ঘুরে বেড়ায় আলো-আঁধারে মিশে; সুযোগ সন্ধানী কতক বন্ধু আপন, নির্দ্বিধায় মন ভেঙে গড়ে স্বার্থের মহল। নিরীহ মানুষের সহজ-সরল চলন, দুষ্ট চতুর জানে প্যাঁচ-কূটকৌশল; বুঝেশুনে সাবধান ওরে ভোলা মন, বিষাক্ত দৃষ্টি থেকে জানি বাঁচা দুষ্কর। সহজ-সরল মানুষ ভাবে সব সমান, ধরা খেয়ে বোঝে কার কত কামাল। সাদা মন জানেনা জাল পাতা চাল, সোজাসুজি বন্ধু ভেবে ঠকে সরল। বিষাক্ত দৃষ্টি ছায়ার মতো ঘোরে, সরল মনের দুর্বল কোণ ঘেঁষে বসে; নিশানা পেলেই ঘায়েল করে হাসে, সিধা লোক শেষে ফাঁদে ফেঁসে কাঁদে। সরলতাকে পুঁজি করে মতলববাজ, জাল পেতে ধোঁকা দিয়ে মারে বাজি; আপন-পর স্বার্থপর থেকে বড়ো ভয়, গলা মিলিয়ে চলেও গলা ধরে চেপে। ২৯.০১.২০২৬

নিষ্ঠুর সভ্যতা (মোঃ রহমত আলী)

ছবি
নিষ্ঠুর সভ্যতা ============= মোঃ রহমত আলী ============= চারদিক ঘেরা অমানবিক দেয়াল, তারই মাঝে অসহায় বন্দী মানবতা। পাখি উড়ে যায়, পুতুল মানুষগুলো ভুলেও কভু দৃষ্টি ফিরিয়া নাহি চায়। শহর জুড়ে চলছে কাদা ছোড়াছুড়ি, জংলি রূপে সভ্য নামের সভ্যতা। মানুষে মানুষে অসভ্য নিষ্ঠুর আচরণ, গুরুত্ব কমে দিন দিন বিরূপ দূরত্বে। হুতাশ দৃষ্টি করুণ আকুতি ভরে চেয়ে আছে, ফুটপাত হতে কুটিরে; নির্মম বাস্তবতার দুর্বিষহ এ অধ্যায়, নিরুপায় ঘুরে বেড়ায় শহরে শহরে। ২৭.০১.২০২৬

কথা শুরু হলে শেষ হবে না (মোঃ রহমত আলী)

ছবি
কথা শুরু হলে শেষ হবে না ===================== মোঃ রহমত আলী ===================== কথা শুরু হলে কিন্তু শেষ হবে না, বোঝার মতো বোধ যদি হয়.. বোধহয়! আজ বস্তিতে চুলো জ্বলেনি, তবে হ্যাঁ.. বস্তিটাই পুড়ে ছাই; না-জানি ইন্ধন ছিল কার? আজ রাতে লুটেছে ফুটপাতে পাগলীর সম্ভ্রম; কারা ছিল তারা? কথা শুরু হলে কিন্তু শেষ হবে না, উত্তর আছে কি? জবাব দেওয়ার মতন? দিন-দুপুরে লোকালয়ে মানুষ মারে কারা? হাজারও লোকে দর্শক; মানুষ বলে তাঁরা! নীরব ছিল যাঁরা.. তবে বিবেকবান কারা? ভাই হয়ে ভাইকে করে খুন; আইনের অভ্যন্তরে বেআইনি গুণ। কথা শুরু হলে কিন্তু শেষ হবে না, প্রশ্ন আছে মানুষের কাছে মানবতার? মানবতাবাদী আবার অমানবিকও তাঁরা! বিশেষত্ব; কখনো চোখে কাজল লেপে যাঁরা? চিকিৎসক যখন যম; বিষয় দাফনায় কারা? দুর্নীতির আখড়া; আমলা বড়ো কামলা, তবুও দেখে সব অন্ধ—আমি, তুমি, আমরা। কথা শুরু হলে কিন্তু শেষ হবে না, মাথা আছে সবার, মাথা ব্যথা কার? ফকিরের ভিক্ষা করা মাল কেড়ে নেয় কারা? জঘন্য অপরাধ করেও রূপালী মানুষ যাঁরা! সমাজে আছে হায়, কারো দুখে দুখী নয় তাঁরা। বিদ্যালয়ে কি দেওয়া হয় না সুশিক্ষা? কেন নেই স্বভাবে তাদের কোনো দীক্ষা! কথা শ...

কী মনে হয়? ( মোঃ রহমত আলী )

ছবি
কী মনে হয়? ============= মোঃ রহমত আলী ============= আবেগ ছাড়া কী? পরিপূর্ণ বিবেকবান হওয়া যায় কি? দেখা যায় যারা বিবেককে বেশি প্রাধান্য দেয় তারাই বেশিরভাগ অতিরিক্ত স্বার্থপর হয় বৈকি; আবার যাদের আবেগ বেশি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তারাই নিঃস্বার্থ হয়তো হয় বৈকি। আবেগ বিবেক সমান যাঁর, সেই.. মানুষ হয় মানবতার। আবেগ ছাড়া বিবেক কোন কাজের? পূর্ণ বিবেকবান সেই.. মনে পূর্ণ আবেগ যাঁর।। ২৫.০১.২০২৬

প্রেমের রঙ ( মোঃ রহমত আলী )

ছবি
প্রেমের রঙ ============= মোঃ রহমত আলী ============= কত রঙে রঙিন তুমি ওরে রঙের রঙিলা, তোমার প্রেমে ডুবে বাঁচে মরে প্রেমে মজিয়া। শত রঙে রঙিন তুমি ওহে আমার রসিয়া, তোমার চোখে মজে রাজা প্রেম-ভিখারী হইয়া। কত রঙে রঙিন তুমি ওরে আমার জান, তোমার প্রেমে পাগল আমি তুমি আমার পরাণ। শত রঙে রঙিন তুমি আহা মধুর তোমার ঢঙ, তোমার জন্য মনে আমার লাগা প্রেমের রঙ। ২৩.০১.২০২৬

সত্যের মুখোমুখি ( মোঃ রহমত আলী )

ছবি
সত্যের মুখোমুখি ============== মোঃ রহমত আলী ============== যাঁরা এখনো আছে, তাঁরা নিশ্চয়ই যাবে; যখন যাবে.. তখন নিঃসন্দেহে সত্য পাবে, এবং জেনে যাবে সত্য-মিথ্যা; তবে নিরুপায়। যাঁরা এখানে.. এখনও অবাধ্য— তাঁরা তখন উত্তপ্ত ময়দানে মানতে হবে বাধ্য; পরম সত্য কেন ইচ্ছাকৃত—হেলায় ভুলে ছিনু বেলায়; হায়্ আফসোস! কোনো জবাব— থাকবে না তখন.. না আর কোনো উপায়। যাঁরা আল্লাহর নিদর্শন দেখেও দেখে না, যাঁরা জেনেশুনেও আঁকড়ে ধরে না এখনো হক; তাঁরা অচিরেই জানবে ও মানবে— কিতাবে লেখা ছিল.. সত্য সব। যদিও আর কোনো উপায় থাকবে না তখন। যাঁরা এখনো.. এখানে অনিবার্য সত্য— অস্বীকার করে যাচ্ছে, তাঁরা তখন— অবশ্যই অবধারিত ইনসাফের ফয়সালা স্বীকার করে.. সাব্যস্ত পাবে নিজেকেই দোষী। অতঃপর.. যাঁরা এখানে সত্য ও হক ধরেছে শেষঅবধি; তওবায় পোক্ত, ঈমান আমলে সৎ- মুত্তাকী মুমিন মুসলিম; তাঁরাই সফল— স্রষ্টার দয়াময় মেহেরবানীতে অনন্ত সুখভোগী। যাঁরা এখনো জেনেও আলোকিত পথে নেই, যাঁরা দ্বিধায় আছে, তাঁরা নিশ্চয়ই দেখবে; পার্থক্য কোথায় ছিল, কিন্তু তখন কোনো উপায় থাকবে না.. আবশ্যক দাঁড়াতে হবে একাই বিচারের মুখোমুখি জবাবদিহিতায়। ২২.০১.২০২৬ ...

কলম এক তলোয়ার ( মোঃ রহমত আলী )

ছবি
কলম এক তলোয়ার =============== মোঃ রহমত আলী =============== আঁকবো ছবি কবির মনের, লিখবো কথা জনগণের; খুলবো রাজ আজ রাজার, বলবো ব্যথা খুলে মানবতার। কলম আমার তলোয়ার, দেখাবো পথ সত্য সততার; ভাঙবো শিকল কলমে মিথ্যার, মিটাবো সমাজে অন্যায় আঁধার। লও হাতে তুলে সবাই কলম ফের, লিখে লিখে আগুন ঝরা কবিতা ঢের; আনিবো ফাগুন ঘরে ঘরে সুখের, সৈনিক মোরা বীর যোদ্ধা এদেশের। জাগো ঘুমন্ত বিবেকবান এবার, প্রতিবাদী বিদ্রোহী মোরা আবার; তুলে ন্যায়ের ঝড় আনবো নবভোর, চলো একসাথে নওজোয়ান বন্ধুমোর। ২০.০১.২০২৬

সত্তা ( মোঃ রহমত আলী )

ছবি
সত্তা ============= মোঃ রহমত আলী ============= দেখলে সহজ ভিজলে বোধ যত ডুবে তত ভিজে। মুখ ভাঙে মন দুখে হাসে জন সুখী কে সংসারে? আলো এলে ঘরে বন্ধু চিনে গুণে দেখা চোখ লাল নীল! রক্ত হয়ে বিভক্ত ভিন্ন মতে ভাগ ব্যক্তিগুণে সত্তা পরিচয়। ১৯.০১.২০২৬

বরণ ( মোঃ রহমত আলী )

ছবি
বরণ ============= মোঃ রহমত আলী ============= আসমানে বাদল দুনিয়ায় পাগল না হেসে ভাবো কারণ। মাটিতে ঘাস ফুলে মৌ খাস মনে রাখো যা বারণ। হাওয়ায় দম পানিতে সম বুঝেশুনে করো ধারণ। হুঁশিয়ার মন আগুন দুশমন চলো তবে রেখে স্মরণ। ১৮.০১.২০২৬

আন্ধা কানুন! ( মোঃ রহমত আলী )

ছবি
আন্ধা কানুন! ============== মোঃ রহমত আলী ============== অপরাধী এখনও বুক ফুলিয়েই চলছে ; কারণ কানুন অন্ধ.. আইন আছে ঠিকই.. তবে আইনের সঠিক প্রয়োগ মোটেও নেই! বিচারপ্রার্থী দিনের পর দিন হয়রান হচ্ছে। ন্যায়বিচার পাওয়া এখানে ঘোড়ার ডিম কিংবা সোনার হরিণ সমতুল্য যেন অসাধ্য আজ। তাই হাজারো অন্যায়-অত্যাচার করেও নির্বিঘ্নে বিচারহীন পার পেয়ে যায় নরপিশাচ খুনি অপরাধী ইবলিশ শয়তানের দল। রক্ষকও ভক্ষক বটে.. বিচার পাবো কোথায়? তবে কোথায় যাবো আর আমরা সাধারণ? আইন বলে.. নিজের গতিতেই চলে.. তাহলে যে আইন-কে চালায়; তবে আসলে সে.. কে? তাই প্রশ্ন আমার কানুন কি নিজে নিজেই চলে? আদালতে ঘুরে ঘুরে জুতো জোড়া শেষ! দেশে দেখি আর বুঝি নাই ইনসাফ নাই। ন্যায়বিচার চেয়ে, পাইলাম অবিচার, মিথ্যার তেজে, সত্যের ঠাঁই নাই, ঠাঁই নাই। মশা আর মাছি ফেঁসে যায় আইনের জালে, বেরিয়ে যায় অনায়াসে.. অজগর সাপ যে.. সত্যের জয় কই? এ কেমন বিচার-ব্যবস্থা? দুর্নীতিগ্রস্ত আমলা, দেশের করুণ দুরবস্থা! ন্যায়-আইনের শাসন করে না তো প্রশাসন। লিখে লিখে ভুক্তভোগী তাই আমি বলি; আঙুল উঁচিয়ে আকাশে.. এখানে নয়— ওখানে— ন্যায়বিচার পাওয়া যেতে পারে, তবে তা ...

পর্যন্ত অপেক্ষা ( মোঃ রহমত আলী )

ছবি
পর্যন্ত অপেক্ষা ============= মোঃ রহমত আলী ============= বইছে হাওয়া, দুলছে পাতা, উড়ছে ঘুড়ি, ঘুরছে লাটিম ইশারা। কাঁদছে মানুষ, হাসছে দানব, মরছে লাখো, নেই কোনো কিনারা। চলছে শ্বাস, মিথ্যে আশ্বাস, নাইরে আশ, নিঃশ্বাস হচ্ছে দীর্ঘশ্বাস। জানতে হবে, বলতে গেলে, সত্য জেনে, সময়ের শিক্ষা সমীক্ষা। খেলছে খেলা, ভাগ্য লীলা, বিধির বিধান, সবার এক পরীক্ষা। দেখতে হলে, পর্যন্ত অপেক্ষা, ধৈর্যের দীক্ষা, বিচার শেষ প্রতীক্ষা। ১৫.০১.২০২৬

অবক্ষয় ( মোঃ রহমত আলী )

ছবি
অবক্ষয় ============= মোঃ রহমত আলী ============= রঙ বদলে যাচ্ছে চাঁদ-তারা-সূর্যের, শুধু আকাশের রঙ বদলানোর অপেক্ষা। ঘোলা জল স্বচ্ছ হতে হতে যতক্ষণ.. গোধূলির গোলাপি মেঘ ততক্ষণে হাওয়া। ঘাসের ডগায় জমে থাকা শিশির-বিন্দু.. ঝরে পড়তে না পড়তেই জোনাক জ্বলা সন্ধ্যা! অবশেষে সাজানো শহরের জৌলুস ভেঙে রঙিন সভ্যতা জঙ্গলে পৌঁছে গেছে। অতঃপর জ্যোৎস্নার কণাও আর উঁকি দেয় না.. কোনো বৃক্ষের জীর্ণ ডালের ফাঁক থেকে। ১৩.০১.২০২৬

বিশ্বদানব ( মোঃ রহমত আলী )

ছবি
বিশ্বদানব ============== মোঃ রহমত আলী ============== বিশ্বদানব হুংকার দিচ্ছে.. গিলে খাবে গ্রহ-উপগ্রহ সহ মহাবিশ্ব। মাথায় রক্তখেকো পোকা শয়তানটার; সব জাতির রক্তস্নানে সাঁতার কেটে– হজম করবে রাক্ষস.. খণ্ড খণ্ড মানচিত্র! মানবতার সুরে বাঁশি বাজিয়ে জানোয়ারটা; নৃত্যলীলায় মত্ত হয়ে তাণ্ডব করছে অবলীলায়– লক্ষ-কোটি নির্দোষ মৃতদেহের উপর। ধোঁকাবাজ নরপিশাচের কোনো ধর্ম নাই; আছে শুধু খবিশের মাটি দখলের লালসা! এরা নিকৃষ্ট মানুষ রূপে.. জঘন্য দানব, বিষাক্ত সত্তার রন্ধ্রে রন্ধ্রে শুধুই লাশের গন্ধ; নির্লজ্জ ক্ষমতা আর বারুদে বিশ্ব-মুকুট চায়।। নিরীহ বিশ্ববাসী.. চায় না যুদ্ধ, চায় না ধ্বংস, মজলুম ধিক্কার জানিয়ে চেয়ে আছে আকাশে। ১১.০১.২০২৬

গ্রাস - ( মোঃ রহমত আলী )

ছবি
গ্রাস - ============== মোঃ রহমত আলী ============== চোখ ঠিকই আছে.. শুধু দৃষ্টি নেই; অন্ধকার মগজ মহাজ্ঞানী বিশ্বপণ্ডিত! মাতাল শকুন.. শিরায় উপশিরায় ঘুরছে– জিহ্বায় প্রচণ্ড ক্ষুধা, ফুল-পাথরেরও রক্ষা নেই। বিকৃত মস্তিষ্ক.. একাধারে গ্রাস করছে; বিস্ফোরিত আগ্নেয়গিরির লাভা হয়ে– প্রতিনিয়ত কাদামাটি থেকে জীবন্ত ঘাস! অতঃপর.. বিশ্বের একএকটি মানচিত্রটাও। মোটেও মায়া নেই.. আহত হরিণের প্রতি; না আছে ভালোবাসা, না অনুশোচনা; না কোনো পরোয়া মহাকাল শেষে বিচার দিবসের! বাতিঘর ঘরে ঘরে.. তবে কোথাও আলো নেই। ১০.০১.২০২৬

আদর্শগুণ ( মোঃ রহমত আলী )

ছবি
আদর্শগুণ ============= মোঃ রহমত আলী ============= শুরুটা যদি হয় সত্য লয়ে, শেষটা হবে সাফল্য হয়ে। গুরুর শিক্ষা যদি ধারণ রয়, শিক্ষায় দীক্ষিত সমাজ হয়। নৈতিক নীতিতে নীতিবান রয়, সৎ আদর্শই জীবন বিধান হয়। ধৈর্য সর্বোত্তম কিতাবও কয়, সততাই.. সাক্ষ্য তোমার রয়। ভাগ্য.. বদল পরিশ্রমে হয়, সার্থক প্রচেষ্টায় সফলতা রয়। কর্মগুণে.. জয় আর ক্ষয়, ধর্মগুণেই মানবতা বিশ্বময়। ০৮.০১.২০২৬

তবুও প্রতীক্ষা ( মোঃ রহমত আলী )

ছবি
তবুও প্রতীক্ষা ============== মোঃ রহমত আলী ============== বেঁচে আছি জীবন্ত কারাগারে, নিঃশ্বাস নিচ্ছি বিষাক্ত বিশ্বাসে! শিকারি আজও করেনি স্বীকার; পরান পাখি ধড়ফড়.. চায় বিচার। মিথ্যাবাদীর দেওয়া অপবাদে, ক্ষত-বিক্ষত হৃদয় অপমানে। মুক্ত বাতাসে আজো চালবাজি, আহ্ রক্তের সাথে কী বেইমানি! চোখ মেলে চেয়ে আছি আকাশে, জানি সেও সব দেখছে হিসাবে.. তবুও প্রতীক্ষায়.. আত্মবিশ্বাসী, একদিন হবে আমারও সকাল। ০৩.০১.২০২৬