পোস্টগুলি

2025 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দর্শন- ( মোঃ রহমত আলী )

ছবি
দর্শন- ============== মোঃ রহমত আলী ============== এখানে চাঁদ ধরা যায়, অথচ জলে নামা যায় না; রোজ সূর্য দেখা যায়, তবে ছায়া ধরা যায় না। পলকেই নক্ষত্র গোনা যায়.. কিন্তু গণনা লিখে রাখা যায় না। এখানে মেঘ ছোঁয়া যায়, যদিও বৃষ্টি হওয়া যায় না; কুয়াশা গায়ে মাখানো যায়, তবে ধোঁয়াশা কাটানো যায় না। সত্যি যখন ঘড়ি থেমে যায়.. কিন্তু তখনও সময় থেমে যায় না। ৩০.১২.২০২৫

ইশতেহার ( মোঃ রহমত আলী )

ছবি
ইশতেহার ============= মোঃ রহমত আলী ============= সুরভিত ফুল, অচিরেই ঝরে, কলুষিত মূল বহুদিন পরে। বাসা আছে পড়ে, পাখি গেছে উড়ে, স্মৃতি কিছু কিছু হিম্মৎ গড়ে। দিনে দিনে আবার, উঠিবে জোয়ার, ন্যায়ের ঢেউ হবে পর্বত পাহাড়। যুগে যুগে আসি, আমি না-হয় তুমি, যেতে যেতে শেষে ইতিহাস গড়ি। ২৬.১২.২০২৫ ​The Manifesto Md. Rahmat Ali ​Fragrant flowers, Wither and fall, While tainted roots outlast them all. ​The nest remains, The bird has flown, Yet memories build a courage of our own. ​Day by day, The tide shall rise, Justice like waves, touching mountain skies. ​Through the ages, If not I, then you, In our passing, history we construe. ​ 26.12.2025

হয়তো.. ( মোঃ রহমত আলী )

ছবি
হয়তো.. ============== মোঃ রহমত আলী ============== দানবদের ছাড় দেওয়া হয়েছে, হয়তো পাকড়াও করার জন্য। আলো দেখে না তাদের অন্তর, হয়তো মোহরকৃত অন্ধ সেইজন্য। সত্যবাদী বারবার অপদস্ত হচ্ছে, হয়তো তাঁর ধৈর্য পরীক্ষার জন্য। মিথ্যাবাদীকে সুযোগ দেওয়া হচ্ছে, হয়তো একবার সত্য বলার জন্য। নিরপরাধ সাজা ভোগ করছে, হয়তো ভালো কিছু আছে তাঁর জন্য। অপরাধী বুক ফুলিয়েই চলছে, হয়তো শাস্তি প্রস্তুত তার জন্য। অত্যাচারী মহা উল্লাস করছে, হয়তো সময় ঘনিয়ে এসেছে তার জন্য।  নির্যাতিত মজলুম কেঁদে কেঁদে মরছে, হয়তো আর্তনাদ মঞ্জুর হবে সেইজন্য। ২৫.১২.২০২৫

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

ছবি
তন্ত্র-মন্ত্র ============= মোঃ রহমত আলী ============= সরাসরি তন্ত্র কানে কানে মন্ত্র চলে গভীর ষড়যন্ত্র। মন ভোলা কাজ জল ঘোলা আজ ভুলে যদি খুলে রাজ। নীতি ছাড়া যা আজি রাজনীতি তা স্বজনপ্রীতি মহা দুর্নীতি। প্রেম প্রেম প্রীতি রাজ্য জুড়ে দুর্গতি রাজা সুখী প্রজা দুখী। নয় তা গল্প সত্য কথা অল্প ঘরে ঘরে নীতি স্বল্প। ২৪.১২.২০২৫

নিঃশেষ মানবতা ( মোঃ রহমত আলী )

ছবি
নিঃশেষ মানবতা ============== মোঃ রহমত আলী ============== জ্বলছে আগুন পুড়ছে ফাগুন মরছে মানুষ দ্বিগুণ। উঠেছে তুফান  হাওয়া মাকান খোদা মোদের বাঁচান। কই সে ছায়া নেই যে মায়া হায় নিঃশেষ মানবতা ! কাঁদছে তারা নিরীহ যারা বিচার কবে হওয়া। ঝরছে বাদল ধুয়ে কাজল লাশ গুনিয়া পাগল। ২৩.১২.২০২৫

বিষ - ( মোঃ রহমত আলী )

ছবি
বিষ - ============== মোঃ রহমত আলী ============== চোখে বিষ, মুখে বিষ, অনেকের অন্তরে শুধু বিষ। কথায় বিষ, হাসিতে বিষ, কিছু স্বজনের আত্মায় বিষ। নিঃশ্বাসে বিষ, বিশ্বাসে বিষ, কারো কারো মগজেও বিষ। তর্কে বিষ, শর্তে বিষ, কতজন পোষে রক্তে বিষ। সাপের বিষ, বন্ধুর বিষ, অসৎ সঙ্গও যেন কাল বিষ। দাঁতে বিষ, নখে বিষ, হিংস্র জন্তুর চেয়েও মানুষে বিষ। ২১.১২.২০২৫

আত্মা ঘুমোয় ( মোঃ রহমত আলী )

ছবি
আত্মা ঘুমোয় ============== মোঃ রহমত আলী ============== এখনো আক্কেল হয়নি, শুধু জল গিলে বাঁচি, মোটেও লজ্জা নেই, না আছে জানার আগ্রহ, শেখার ইচ্ছা বহুত.. তবে ধৈর্য সীমিত ; কিন্তু হাসতে খুব জানি.. আঙুল তুলে, নিন্দা করেই অর্জন, গ্রহ উপগ্রহ। এখনো মন নরম হয়নি, দোষ শুধু পাথরের, আয়না রোজ দেখি, দেখি-না শুধু নিজেকে ; ভেঙে দিয়ে পাখির বাসা.. অনুশোচনা কৈ ! চাঁদ ধরার বড্ড সাধ.. রক্তিম সূর্য আজ, কপালের ভাঁজে ভাঁজে.. ভাগ্য হাতের মুঠে। এখনো নিজেকেই চেনা হয়নি, আত্মা ঘুমোয়, শুধু আছি আমার খোঁজে, জেগে মিছে মোহে। ১৫.১২.২০২৫

ক্ষেত্রফল ( মোঃ রহমত আলী )

ছবি
ক্ষেত্রফল ============== মোঃ রহমত আলী ============== চিত্রে আঁকা, বৃত্তে ফাঁকা, নিত্য মায়া, মিথ্যে ছায়া, গদ্যে মাখা, চিত্তে ধোঁকা, মিত্র যাঁরা, গোত্র হারা, ব্যক্তিগুণে ক্ষেত্রফল। মত্ত হয়ে, ঘিন্য রূপে, অংশ থেকে, অঙ্ক গুনে, নৃত্য শেষে, রক্ত ধুয়ে, দুষ্ট মনে, রঙ্গ সঙ্গে, কর্মগুণে ক্ষেত্রফল। উক্তি ঠিক, যুক্তি মিল, চুক্তি আজ, মুক্তি কাল, ধ্বংস বংশ, দীক্ষা ভুলে, শিক্ষা খেয়ে, বিদ্যা গিলে, মর্মগুণে ক্ষেত্রফল। ১২.১২.২০২৫

মূলকথা ( মোঃ রহমত আলী )

ছবি
মূলকথা ============== মোঃ রহমত আলী ============== কবির কথা ছবির কথা বলবো আজ মনের কথা। ছায়ার কথা মায়ার কথা জানেনা মন মনের কথা। আমার কথা তোমার কথা কোনটা কার সত্য কথা। চোখের কথা মনের কথা কে’জন বোঝে দুখের কথা। দেখা কথা শোনা কথা ফারাক বহুত কথার-কথা। হক কথা ন্যায় কথা অমূল্য যত মূল্যবান মূলকথা। দেশের কথা দশের কথা শোনেনা কেউ মাটির কথা। ২৩.১১.২০২৫

ক্ষোভ ( মোঃ রহমত আলী )

ছবি
ক্ষোভ ============== মোঃ রহমত আলী ============== মানবতা আজ মরে নিথর সমুদ্র গিলে নিয়েছে পাথর তাজা রক্তে রাঙা রাজপথ হাত জোড়ে ক্ষমা চায় শপথ। মানবতা আজ নিখোঁজ রোজ ঘরে-ঘরে খোঁজ জনে-জনে কেন বিরোধ হক মেনে নিলেই আপস। মানবতা আজ শুধুই মুখে বলার মত ভাষা নেই দুখে দেখানোর জন্য বোবা শোক মানবতাবাদীদের বহু ক্ষোভ। ২০.১১.২০২৫

পরিণাম - ( মোঃ রহমত আলী )

ছবি
পরিণাম - ============= মোঃ রহমত আলী ============= দিনে দিনে কি সূর্যটা ছোট হয়ে আসছে নাকি দিন দিন দানবের চোখ বড় হচ্ছে। পাহাড় পর্বত আর সমুদ্রও গিলে ফেলবে হয়তো এক মুহূর্তে.. কিন্তু আফসোস, এক চামচ জলও হজম করতে পারে না, হায়্ শেষ নিঃশ্বাসের আগে। দিনক্ষণ কিন্তু উল্টো গণনা চলছে.. যদিও ঘড়ি সম্মুখপানে ঘুরছে.. তবুও ডর নেই তাদের অন্তরে বিন্দু পরিমাণ, সারা পৃথিবী গ্রাস করতে চায়, এক শ্বাসে। কিন্তু সূর্য যখন হঠাৎ একদিন পুবের বিপরীত পশ্চিম আকাশে উদিত হবে.. তখন ? ১৯.১১.২০২৫

তবুও কী সুখী মোরা ? ( মোঃ রহমত আলী )

ছবি
তবুও কী সুখী মোরা ? ================ মোঃ রহমত আলী ================ আছি আমরা দিনরাত সুখের তালাশে ! দুঃখ কষ্ট কিন্তু আমাদের চারপাশে রহিমের চাকরি’টা চলে গেলো আজ আলেয়ার ঘরেও জ্বলেনি চুলো’টা আজ করিমের ভাঙা ঘর উড়াইয়া নিলো ঝড়। তবুও রাতদিন আছি মোরা নিজের কান্না লয়ে। আছি আমরা সারাবেলা নিজেরই সুখে মত্ত ! ফকিরের গাঠরি-টা চুরি হয়ে গেলো পাগলের জটা-টাও জোর করে কাটা হলো পাগলীটাকেও কারা যেন ছাড়েনি ভোগ করিতে মা তার বাছাটাকে ডাস্টবিনে ফেলে গেলো ভাই হয়ে ভাইকে খুন করে দিলো। তবুও.. সুখে অন্ধ মোরা দেখিনা দুচোখে দুঃখ কারো। আছি আমরা সবে নিজু নিজু সুখের খোঁজে ! ফুটপাতে ঘুমায় যে বৃদ্ধ একদা ছিল সে বালক ছিনতাই হয়ে গেলো কারো মাল এক ঝলকে ঝরে-গেল কত-শত প্রাণ দুর্ঘটনার এক পলকে হত্যা হয় রোজ নির্মমভাবে কেউ-না-কেউ তো। তবুও মোরা শুধুই আজি নিজের সুখের ধ্যানে! আছি আমরা নিজেরাই নিজের সুখে মগ্ন ! এদিকে কার যেন বেওয়ারিশ লাশটা - বেশ ক’দিন ধরেই পড়ে আছে মর্গে। ওদিকে কিছু ডাক্তার ও নার্সদের - অমানবিক দায়িত্বজ্ঞানহীন অবহেলা আর - দুর্ব্যবহারে রোগীসহ স্বজনেরা বঞ্চিত - সেবা হতে.. সীমাহীন দুর্ভোগে অসহায়। তবুও ...

মৃত বৃক্ষের ছায়া (মোঃ রহমত আলী)

ছবি
মৃত বৃক্ষের ছায়া ============== মোঃ রহমত আলী ============== ভালোবাসা এখন বদলে যায়, সময়ের দুয়ারে স্বার্থের মোহে ; করুণা বিক্রি হয়.. শহরের চৌরাস্তায় ! এ দুনিয়ার বাজারে আবেগ-ও নিলাম হয় - বিবেকবানের লালিত আক্রোশের মূল্যে। অভিনয়ের অভিনব ভালোবাসার - মিষ্টি বোল.. তাও আবার নামের মাত্র ! আন্তরিকতা হতে হয় অন্তর থেকে ; জোড়াতালির সান্ত্বনা অপেক্ষা, যন্ত্রণা ঢেকে চলাই অধিক উত্তম বৈ-কি। প্রেম প্রীতি আর ভালোবাসা, মানবতা রচনার মূল.. তা সত্ত্বেও - এখন তো মুখের দু-কথায় সীমাবদ্ধ ! আর দেখানোর জন্য বাক্যের সাজসজ্জা ; যা ধোঁকা’র রাজ্যে কতক মৃত বৃক্ষের ছায়া। ০৯.১১.২০২৫

প্রবোধ - ( মোঃ রহমত আলী )

ছবি
প্রবোধ - ============== মোঃ রহমত আলী ============== সবার জন্য আছি আমি, আমার জন্য কে তুমি ? চোখের পানি অমূল্য জানি, মুখের হাসি কতক দামী। গোলকধাঁধার ঘূর্ণিপাকে, কেন-জানি স্বপ্ন ভাঙে ! আজ ফাগুনে আগুন জ্বলে, বসন্ত আমার শাওন হলে। মন কাঁদে আর মুখো হাসি, কার জন্য কে থেমে আছি ! সবাই ভুল ধরতে জানি, আমরা কি সবাই কাজী ? ০৫.১১.২০২৫

একাই এগিয়ে যাই (মোঃ রহমত আলী)

ছবি
একাই এগিয়ে যাই ============== মোঃ রহমত আলী ============== জীবনের দায় বয়ে চলা যোদ্ধা, ভার লয়ে ঘানি টেনে মরে.. একাই, সময়ের সাথে হাওয়া'র যুদ্ধে। মেঘ আর ঢেউয়ের লীলা যেন - পিছু ছাড়ে-না.. ছায়াহীন মায়ায়। জয়-পরাজয়ের মিথ্যে খেলায় হিসাব যেন.. রোদ আর জলের - মধ্যে বিচরণ করা অসাধ্য বাসনা। প্রকৃত জীবন যোদ্ধা কখনোই পরোয়া করেনা.. মরুঝড় কিম্বা কালো বাদল, একাই এগিয়ে যায়, যদিও না হয় কভু ভাগ্য বদল। সাঁতার শিখতে হলে.. জানি, জলে মেশানো পাথরের ঢোক - গিলতে হয় তথাপি.. আবশ্যক বৈকি। ০৩.১১.২০২৫

ঘোর - (মোঃ রহমত আলী)

ছবি
ঘোর - ============== মোঃ রহমত আলী ============== বৈচিত্রময় এ দুনিয়ায় মানুষ বড় বিচিত্র, ক্ষণস্থায়ী জেনেও স্থায়িত্ব গড়তে চাই। মেতে থাকা আন্ধা মোহে, ঘোর লীলায়, বুনিয়াদ দিতে চাই মজবুত জনমের তরে। যদিও আকাশ ছুঁতে চায়.. তবুও এটাই বাস্তব, মাটিতে থেকেও মাটি পর্যন্ত ধরতে পারিনা। তথাপি মহাকাশ ভ্রমণ সফল হওয়া সত্ত্বেও.. আমরা কিন্তু চোখে আকাশ দেখিনা। অথচ যা কিছু দেখতে অলঙ্কারের মতো তা আগুনে জমাট-বাঁধে-না.. আর জলের স্বাদ, আমি ও আমরা তো মোটেও মনে রাখি-না। ২৭.১০.২০২৫

বোকা-মন (মোঃ রহমত আলী)

ছবি
বোকা-মন ============== মোঃ রহমত আলী ============== ধোঁকা খেয়ে, বোকা হয়ে, বোবা বোবা থাকা, সোজা পথে চলতে - পথে পথে বাধা। বোবা হয়ে, কথা পুষে, বোকা বোকা থাকা, চিনে-জেনে আগাগোড়া, ব্যথা ঢেকে হাসা। বোকা ভেবে, ধোঁকা দিয়ে, কাঁধে চেপে বসে, বোঝা-বয়ে দিনশেষে, মহৎ কে তবে। ২৩.১০.২০২৫

তথাপি শিক্ষিত ওরা- (মোঃ রহমত আলী)

ছবি
তথাপি শিক্ষিত ওরা- ================ মোঃ রহমত আলী ================ ওরে শিক্ষিত মূর্খ জেন্টলম্যান, জাত গেলো-না তোর.. ঘুষ চাইতে না লাজ পেলো তোর.. হারাম খাইতে শুধু সালামের জবাব দিতে তোর- মান যায় চলে.. হায়রে শিক্ষিত ভদ্রের ভদ্রতা। ওরে শিক্ষিত ঘুন পোকার দল, তোদের ব্যবহারটা.. কেন এমন ! সেবক তোরা.. জনতার আমলা, তোদের বেতন দেই আমজনতা আমরা। ওরে শিক্ষিত ডিগ্রিধারী যম, আচরণ তোদের কেন এত বেরহম ! বড্ড বাণিজ্যিক হচ্ছে তোদের কার্যক্রম। তোরা নামের বিদ্বান.. আদবে নাদান ; মানবতাবোধ নেই কিন্তু জেনেশুনেও বিধান ! তোরা শুধু পোশাকে’ই শিক্ষিত, নয় মানবতার। ওহে শিক্ষিত মূর্খের দল, তথাপি শিক্ষিত-ও বটে ! তবুও নহে তোরা- সুশিক্ষায় দীক্ষিত ; হায়্ আফসোস ! ভুক্তভোগী সহ এমন লাখো আজও প্রমাণ ; না দ্বীনদার.. না দিলদার.. না আমানতদার ! তাহলে অধিকাংশ-ই তোরা শুধু দুনিয়ার। ১৯.১০.২০২৫

মনোযোগ (মোঃ রহমত আলী)

ছবি
মনোযোগ ============= মোঃ রহমত আলী ============= তুমিও এগিয়ে যাও আমার পিছে কেন ? আগে অনেক আগে চলে যাও যদি হও সৎ .. সাফল্য তোমার। তুমিও প্রচেষ্টা করে যাও অনুকরণ কেন ? নিজ দক্ষতা কাজে লাগাও যদি হও উত্তম কর্মে.. মর্যাদা তোমার। তুমিও পারবে মনোযোগ দাও না পারার কি ? কঠিন যতোই হোক সহজে নাও যদি হও উদ্যম শ্রমে.. ভাগ্য তোমার। ০৯.১০.২০২৫

হে বিশ্ববাসী - (মোঃ রহমত আলী)

ছবি
হে বিশ্ববাসী - ============== মোঃ রহমত আলী ============== বিশ্ববাসীর মধ্যে থেকে.. সত্যবাদীরা এগিয়ে চলো.. সত্যের দিকে দুর্বার গতিতে। তোমাদের উদ্দাম সরল সততায়, হবে বিজয় নিশ্চয়.. মানবিক মানবতার। হে বিশ্ববাসী.. এক হয়ে যাও একতায়, যেন তোমাদের অগ্নিঝরা খোলা কণ্ঠের প্রতিবাদে- জেনে নিক তাঁরা.. সৎ মানুষে-মানুষে ; আজও আছে জিন্দা, মানবিকতার মানসিকতা। অহরহ নিরীহ মজলুমের হত্যাকারী.. যাঁরা ; চাই অমানবিক ঐ সব জালিমের নাশ মোরা। ওহে বিশ্ববাসী.. এক হয়ে রও, যেন থেমে না যায়.. এ হক প্রতিবাদী ঝড় ; ঘোর-অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে- ধর্ম বলে দেয়.. একমাত্র সত্যের হবে জয়। বিশ্ববাসীর মধ্যে থেকে.. বিশ্বাসীরা চলো এগিয়ে.. প্রতি-নিঃশ্বাসের ভরা বিশ্বাসে। চোখে-চোখ, হাতে-হাত রেখে, এক বিশ্বাসে গড়া একাকার নিঃশ্বাসে, এক সত্যের নিশান ধরে একই মহৎ উদ্দেশ্যে। ০৭.১০.২০২৫

খামখা (মোঃ রহমত আলী)

ছবি
খামখা ============== মোঃ রহমত আলী ============== আছে কত এমনও জন বলে কথা লাইন ছাড়া কথার নেই আগাগোড়া গলা খুলে করে চিৎকার ধরলে-পরে ছাড়ে না আর শুরু হলে তথা.. কথা তাঁর মাথা খেয়ে ওঠে মাথায় কথায় কথায় কথা ঘুরায় উঠে আসে নাকের ডগায় বকবক শুধু বকে যায় খামখা ঢুলে পড়ে গায়ে তা বাঁচিতে কে-না চায়। ২৫.০৯.২০২৫

কিছু ফুল কিছু ভুল (মোঃ রহমত আলী)

ছবি
কিছু ফুল কিছু ভুল =============== মোঃ রহমত আলী   =============== কিছু ফুল ঝরে গেছে কিছু গেছে মরে কিছু আছে ডালে বেঁচে মরে মরে। মিছে মায়া ধরে পিছ পিছ চলে গেল সব জলে পথ না চিনে। শুধু নিজু প্রেমে পড়ে আছে জনে উপকারে নাহি অপকার জানে। ছিল যারা মনে তারা আছে ভুলে কথা দিয়ে শেষে ছলাকলা করে। কিছু ফুল কিছু ভুল বুঝেশুনে ধরি মূল যদি বিষ হয় কূল তাও কবুল। ১৩.০৯.২০২৫

রুমালের ভেতর যে অশ্রু (মোঃ রহমত আলী)

ছবি
রুমালের ভেতর যে অশ্রু    মোঃ রহমত আলী    রুমালের ভেতর যে অশ্রু শুকিয়েছে, তার সন্ধান কেউ জানেনি, যত ঘাম ঝরেছে স্বপ্ন কুড়াতে কুড়াতে, তা কেউ দেখেনি.. বা দেখে-না। প্রতিদিন চুলো জ্বালানোর প্রচেষ্টায়, হাতের তালুতে তেল ধরে রাখতে হয়, যদিও রুখা থাকে মাথার তালু থাক।। নিষ্ঠাবান কর্মঠ হয়েও হিমশিম সংসার ; অথচ তখন তো কেউ সুদৃষ্টি মেলে হাত বাড়ায়নী ! তবুও বয়ে গেছে বছর শেষে যুগ.. অতঃপর সততার সহিত মেহনতের ফল স্বরূপ যখন- কিঞ্চিৎ কামিয়াব ঘরের ভেতর-বাহির রাঙে ; তাহলে এখন কেন আপনপর কু-নজর গুলো, অপলক দৃষ্টি গেড়ে ঈর্ষায় লাল চোখে দেখে।। ০৯.০৯.২০২৫

ভেজা বিড়াল (মোঃ রহমত আলী)

ছবি
ভেজা বিড়াল ============== মোঃ রহমত আলী ============== হাতির খেলা শেষ সিংহ গোটায় লেজ শিয়াল চায় ভাগ বানর নাচে আজ। বাঘে বাঘে লড়াই শকুন করে বড়াই শিকার পাখি চড়ুই হাসে ভাল্লুক মশাই। ব্যাঙ ডাকে আষাঢ়ে চৈতে কোথায় হারালে বিষাক্ত সাপ আড়ালে ইঁদুর আছে সুযোগে। কুমির দেখে চুপচাপ বাঁদুরের মরণ ঝাঁপ গন্ডারের হুংকারে হায়না ভেজা বিড়াল। ০১.০৯.২০২৫

রহস্য (মোঃ রহমত আলী)

ছবি
রহস্য ============== মোঃ রহমত আলী ============== মাথা আছে সবার সামাজিক ব্যথা ক’জনার পেট ভরা যাঁর অতি ক্ষুধা আরো তাঁর। জনে-জনে মানবিক অমানবিক কোন-জনে মানবিকতার নামে মানবতা গিলে-খায়, কে জানে। চোখ নেই কার দেখে নাতো আর তবে কি ঘটনার আড়ালে আসল রহস্য অন্ধকার। মুখ আছে কার বলবে কথা মানবতার মাথা খেয়ে নয় সৎ হয়ে, কে দৃঢ় সততায়। ২৮.০৮.২০২৫

সবজান্তা (মোঃ রহমত আলী)

ছবি
সবজান্তা ============== মোঃ রহমত আলী ============== চোখে পট্টি দিলে মোহর, গলার জোর, খালি খালি শোর, মানুষ কে.. আর কেবা চোর। নাচে শুধু কথার কথায়, লাইন ছাড়া বেলাইন কথা, কথার তো নাই আগাগোড়া ! জ্ঞান শূন্য গোবর মাথা, কে জানে.. কে সবজান্তা। চালচলনে বড্ড গন্ডগোল, গলা-খুলে বলে বড়-বড় বোল, কথা কাজে একদম গোল, নিজের’টা ভুলে, অন্যের বেলায় ঢোল। ২৪.০৮.২০২৫

ইনকিলাব (মোঃ রহমত আলী)

ছবি
ইনকিলাব ============== মোঃ রহমত আলী ============== চল এগিয়ে চল, ওরে নবীন, ওরে যুবক, ওরে আমার দেশের বল, চল-রে এগিয়ে চল। যেথায় অন্যায় দুর্নীতি আর জুলুম, হেথায় প্রতিবাদ হোক-রে দ্বিগুণ। কণ্ঠে উঠুক ইনসাফের আওয়াজ ঝড় তুফানের মতো গর্জে ওই । চল এগিয়ে চল, কণ্ঠ খুলে বল, ওরে আমার দেশের মানিক রতন, সাদাসিধা মাটির-জনগণ। আগুন নিয়ে খেলছে যাঁরা, সেই আগুনেই জ্বলবে তাঁরা, কাহিনী নয়.. ইতিহাস খোলা। বল কণ্ঠ খুলে বল, যুবক জওয়ান, আমার দেশের শান্তিপ্রিয় মানুষজন। চল এগিয়ে চল, কণ্ঠ খুলে বল, আইনের হক আদায় হোক, ন্যায়বিচার কায়েম হোক। নিরীহ মজলুম আমজনতা বজ্রকণ্ঠে এক আওয়াজ ; ইনকিলাব, ইনকিলাব, সর্বদা সবার তরফ থেকে সত্য ধরে হোক প্রতিবাদ প্রতিবাদ। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, চাই ইনসাফ ইনসাফ, চল এগিয়ে চল, কণ্ঠ খুলে বল, চাই প্রতিকার, হোক প্রতিকার। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব… ১৮.০৮.২০২৫

বদলানো মুখ (মোঃ রহমত আলী)

ছবি
বদলানো মুখ ============== মোঃ রহমত আলী ============== একটু জানতে বাকি ছিল, যা জানা হয়ে গেলো। একটু দেখতে বাকি ছিল যা”ও  দেখা হয়ে গেলো। একটু চিনতে বাকি ছিল, তা”ও  চেনা হয়ে গেলো। একটু শুনেছিলাম কিছু, যা আর বুঝে আসা হলো না। একটু কথা ছিল বলার, তা আর  বলা গেল না। একটু কিছু  ছিল লেখার, যা আর.. লেখা হলো না। একটু একটু করে, আজও বাকি আছে ; আরো কত বদলানো মুখ।। ১১.০৮.২০২৫

এক একটা নিঃশ্বাস (মোঃ রহমত আলী)

ছবি
এক একটা নিঃশ্বাস =============== মোঃ রহমত আলী =============== সুখ প্রিয়, এসো কভু দুঃখের শ্রাবণে, মৃত কচুরিপানার আত্মদর্শন শ্রবণে। গগনের নিচে প্রতিনিয়ত ঘটছে - কতই-না কত রটন আর ঘটন অঘটন। এখানে চরিত্র বড়ই ভয়ঙ্কর ভয়ানক, আজব চিন্তা চেতনা ধুলো কাদা থেকে মকমল পর্যন্ত.. এক একটা নিঃশ্বাস যেন - বিশ্বাসে ভাঙা গড়া বালুচরে আঁকা মানচিত্র ! সুখ প্রিয়, এসে দেখো, কে না চায় সুখী হতে, গোধূলিলগনেও হয়তো যদি কিছু সুখ হতো ; জনম সারা ঢেউয়ের তালে হারিয়ে গন্তব্য - ভিড়তে পারেনি জীবন-তরী আজও তীরে।। ০৪.০৮.২০২৫

কাদারদান (মোঃ রহমত আলী)

ছবি
কাদারদান ============== মোঃ রহমত আলী ============== মেহেরবান ও-মেরে জান, চুরি করেছো হামারি মন। আমি তো তোমারই কাদারদান, তোমার প্রেমে দিল মেরা কুরবান। ভুলেছি দিন’বার হয়ে বদনাম, ডুবেছি নয়নও সাগরে তোমার, প্রেমে মরে মরে বাঁচিতে আবার। ও-মেরি জান গুলে গুলবাহার, তোমার জন্য কবিতা হাজার, প্রেমের মহারাণী তুমি যে আমার। ৩০.০৭.২০২৫

এ দায় কার ! (মোঃ রহমত আলী)

ছবি
এ দায় কার ! ============== মোঃ রহমত আলী ============== এ দায় কার ! কে দেবে জবাব ? এমনতো ছিলনা হবার ! তারা তো ছিল আলোর ধ্যানে মগ্ন, তবে কেনইবা আজি অকস্মাৎ আগুনের কুণ্ডলী গ্রাস করিলো গুল। এ কেমন নির্মম জীবনাবসান ? জানি মৃত্যু সে’তো অবধারিত সত্য যা কিনা বাধ্যতামূলক.. হবেই হবে। তবে এতোগুলো সুন্দর জীবন্ত ফুল, কেন একসাথে এভাবে হলো নির্মূল। এ কার দায় ! জবাব জানতে চাই ? কেন একের ভুলে.. শত মরে ছাই ! কেন লাশ চিনতে নাহি পাই ! কে কার ভাই, কেঁদে বলে.. বাবা মা তাই। আজ সারাদেশ শোকে কাতর, নিঠুর এই সময়ে বুকে চাপা পাথর। এ দায় কার ! জানে সমাজ, জানে দেশ, লাশ গুনে গুনে দাফন শেষে.. দায় শেষ। ২৪.০৭.২০২৫

কলম কার ! (মোঃ রহমত আলী)

ছবি
কলম কার ! ============== মোঃ রহমত আলী ============== কলম তুমি কার ! কেউ কাঁপিয়ে দেয় কলমে তলোয়ার কেউ করে নেয় আবার সন্ধি বারবার। কারো কলম কথা বলে জনতার কারো কলম শুধু রাজার। কলমের এক খোঁচায় মহাকারবার কলমে হয় সমাধান দেনদরবার। কলম তুমি কার ! কলম তো সবার সত্য মিথ্যা জানার কলম তো ন্যায় অন্যায় দেখে লেখার। কলমেই বিশ্ব ইতিহাসের মানচিত্র আঁকার কলমেই ভাষা লাখো কণ্ঠের কথা বলার। কলম সবার সমান চলে না আবার কলম যোদ্ধাও কেউ সময়ের বীর। কলম তুমি কার ! কলমটাই মুখ্য ইতিহাস আর দলিলের কলমটাই স্বাক্ষর বিচারক আর ভাগ্যের। কলম’টা শিক্ষা হতে শুরু দীক্ষা গুরুর কলম’টা কবি’র কবিতায় জীবনমুখী তাবির। কলম কারো কালজয়ী দুর্বার হাতিয়ার কলম কার আক্ষরিক পরাজিত ইশতেহার। ২০.০৭.২০২৫

মনের-কথা (মোঃ রহমত আলী)

ছবি
মনের-কথা ============== মোঃ রহমত আলী ============== ও তুই আপন ভেবে মনের-কথা বলবি কারে.. মন খুলে। ও তোর সামনে আপন সবাই-যেমন দেখ রে.. পিছে দুশমন। ও তুই আপন কার ভেবে-দেখ এ জং ধরা.. রং সংসারে। ও তোর সঙ্গে সবাই নামে-নামে দেখ রে দেখ.. কে বা কাজে। ও তুই সবার হয়ে দেখে-শুনে জগৎ মায়ায়.. চল রে বুঝে। ১১.০৭.২০২৫

প্রেম কানন (মোঃ রহমত আলী)

ছবি
প্রেম কানন ============== মোঃ রহমত আলী ============== দেখা-যাক কতদূর রোদ যায়, আর কতদূর থাকে ছায়া, কতদিন প্রেম, আর কতটুকু ভালোবাসা ! বিন্দু থেকে সিন্ধু হয়, সিন্ধু শুকিয়ে মরু, তাই বড়ো ভয় হয়, প্রেম কাননের কি হয়। দেখা-যায় আমি তুমি প্রেমে-প্রেমে অন্ধ, তাও প্রেম আজও চোখে-চোখে বন্ধ, চুপিচুপি প্রেমে আছে সুমধুর এক সু-গন্ধ ! রাতজাগা আঁখি খুঁজে ফেরে প্রেমও সাথী, ভালোবেসে বেসে শেষে মরে বাঁচে পাখি। দেখা-শেষ প্রিয়তম পরান বন্ধু, যতদূর আছে বাকি আর শ্বাস বিন্দু, ছিল প্রেম কত দামি, ভালোবাসা পাগলামী ! নিন্দা হলেও জিন্দা, আঁখিজলে হাসে আপনি, তাই প্রেম বড় মধুর, ভালোবাসা আজ বহুদূর। ০৭.০৭.২০২৫

সাক্ষী পৃথিবী (মোঃ রহমত আলী)

ছবি
সাক্ষী পৃথিবী ============== মোঃ রহমত আলী ============== পৃথিবী তুমি কি দেখেছো ? এবার কি প্রমাণ পেয়েছো ? কারা মানবিক আর কারা অমানবিক ! যাঁরা মুখেই শুধু মানবতার কথা বলে, তাঁরাই আবার ধোঁকা দিয়ে অনায়াসে অমানবিক রূপে.. মানবতা হনন করে। পৃথিবী তুমি কি জানো ! না-হয় এবার জেনে নাও.. মানুষ হত্যায় শ্রেষ্ঠ.. কে বা কারা ? যাঁরা মানবতার গান গায় দিবারাতি ; যাঁরা দাবি করে আমরা’ই সভ্য মানবতাবাদী। তাহলে প্রশ্ন তাঁরা আসলে কোন জাতি ! পৃথিবী তুমি কি শুনেছো ? মৃতদেহগুলোর করুণ চিৎকার, যা প্রমাণ ; নিরীহ মানুষ হত্যাকারী.. কে ! তবে আজ চিনে রাখো, শুনে আর্তনাদ ; তাঁরা’ই বিশ্বের বুকে একমাত্র মহা-সন্ত্রাস, যাঁরা ঠান্ডা মাথায় মানুষ মেরে গুনে রাখে লাশ। পৃথিবী তুমি কি দেখো-না ? তবে দেখে-শুনে লিখে রাখো ইতিহাস ; তাঁরা কারা.. যাঁরা শান্তির জমিনে অশান্তির লীলায় মেতে ধ্বংস আনিতে চায়। আবার একদল তাঁরাও আছে বীর ; যাঁরা মাটি আর হক-দ্বীনের তরে হয়ে শহীদ। হে পৃথিবীর বাসিন্দা তোমরা’ই সাক্ষী অতঃপর.. সময়ে দিয়ো সত্য সাক্ষ্য ।। ০৬.০৭.২০২৫ ১০ই মহরম ১৪৪৭ হিজরী

দীর্ঘশ্বাস (মোঃ রহমত আলী)

ছবি
দীর্ঘশ্বাস ============== মোঃ রহমত আলী ============== অচেনা কে”তো চেনা হলো, চেনা যে, তাকে তো আজও জানা হলো-না ! মন জয় করা মোটেও সহজ না, আর ভেঙে দেওয়া তো.. একদম সহজ। চাকচিক্যের গোলকধাঁধায় মশগুল নয়ন, নিঃশ্বাস থেকে হারানো বিশ্বাস অমূল্য রতন, নিজেকে চিনতে পারলে হয় আত্মার যতন। চেনা হলো-না আজও ঠিক ভেতরের নির্মলতা, ওপরে ওপরে দেখা কতই’না কমল প্রিয়তা। আসল চেনে-না মন, নকল ধরে ; সঠিক উত্তরে হয় বন্ধু বেজার ! পর্দা উঠতেই মাত্র দেরি.. বেরিয়ে আসে, চেনা অচেনা সকলের রূপ ভারি ; রূপের ভেতরে কত যে অপরূপ রূপ আজি। চেনা-কে-ও -যে সহজে চেনা যায়-না, অচেনাকে-ও শেষে আর চেনা হয়-না ! তবু চলা তারই মাঝে, ধুপ-ছায়া শয়েঁ। চেনা চেনা নিঃশ্বাস, অচেনা বিশ্বাস, আশ্বাস ভেঙে জোড়াতালি ভরসার প্রলাপ ! ঘাটতি যদিও.. অপূর্ণ আত্মবিশ্বাস ; আস্থা অনাস্থার মাঝে এক দীর্ঘশ্বাস। ০৩.০৭.২০২৫

জবাব চাই বিচার চাই (মোঃ রহমত আলী)

ছবি
জবাব চাই  বিচার চাই ================= মোঃ রহমত আলী ================= জবাব চাই  বিচার চাই তাকিয়ে দেখ বাংলাদেশ দেশের মা.. দশের বোন কেন এতো এই উৎপীড়ন কোথায় তোর দেশপ্রেম কোথায় ইনসাফ.. আর কোথায় রে মানবপ্রেম মানবতা আজ শেষ শাস্তি চাই  শাস্তি চাই কেন উলঙ্গ বধুর মান জবাব চাই বাংলাদেশ বিচার চাই বাংলাদেশ ২৯.০৬.২০২৫

দিনগুলি মোর (মোঃ রহমত আলী)

ছবি
দিনগুলি মোর ============== মোঃ রহমত আলী ============== দিনগুলো আর ফিরলো না মোর, সেই হারিয়ে যাওয়া দিন আমার। স্মৃতির মায়ায় থির আমি, চোখের হারালো নিদ আজি। আকাশ রঙিন রঙের ছিল আমার, আজ মেঘেতে পুরো দিন যে ভারী। রাত ছিল রোজ পূর্ণিমা-রাণী! বয়সে আজও মনেতে জোয়ানি, কোথা সেই হারানো দিন হামারি। দিনগুলো আর রইলো না মোর.. সেই হারিয়ে যাওয়া দিন আমার। ২৭.০৬.২০২৫

বেলা অবেলা (মোঃ রহমত আলী)

ছবি
বেলা-অবেলা ============== মোঃ রহমত আলী ============== ছিলাম এক তালে এখন নানান জালে এক ভাইয়ের ছলে আরও বন্ধুর চালে বাঁচি ডুবে নোনা জলে। আজ যে করে হেলা কাল বেলা অবেলা পথে ঘাটে যত মেলা দেখা যায় কত খেলা আমি শুধু একেলা। আছি আজো মনোবলে কথা কাজ যেন মিলে জেগে রাত হলো সকাল কোথা গেলো সেই কাল ছেলেবেলার শেষ বিকাল। ২৫.০৬.২০২৫

ইতিহাস কথা বলে (মোঃ রহমত আলী)

ছবি
ইতিহাস কথা বলে ============== মোঃ রহমত আলী ============== হাওয়া উল্টো বইতে কতক্ষণ ? স্রোত থেমে যেতে যতক্ষণ। হিসেব মিলিয়ে দেখো ইতিহাস কি বলে ? সাক্ষী প্রকৃতি, আজও সাক্ষ্য দিচ্ছে ! জেনে-রেখো এবং মনে-রেখো, ঘুরেফিরে আসে সাদা কালো, লাল নীল মেঘ, সাথে পাগলা হাওয়ার পাগলা বেগ। প্রকৃতির এ অভিনব রোজকার যুদ্ধে ; আবহাওয়া বদলায় সময়ের সাথে, নির্মাণ হয়, আবার ভেঙে চুরমার। মনে রাখতে হবে পৃথিবীর আকার বিশাল, তথাপি আবার অতি ক্ষুদ্রও বটে, তাই এক মরজি কিন্তু সদা চলে তাঁর। ঠিক আছে স্রোতের তালে চলতে হয় বৈকি ! তবে হাওয়ার গতি বুঝে নয় কী ? সময়ের শিক্ষায়, ইতিহাসের দীক্ষায়, যদিও কিছু গ্রহণ করা না হয়, তবে মনে রেখো বন্ধু, ইতিহাস-ও কিন্তু কথা বলতে জানে। তাই অতীত ভুলে গেলে হবে না ; বর্তমান হবে অতীত, ভবিষ্যৎ হবে জবাব। শিশু থেকে যৌবন, শেষে বৃদ্ধ কাল, তবে প্রকৃতি আজও যুবক জোয়ান জমিন আসমান, হুঁশিয়ার সাবধান জালিম জানোয়ার, প্রকৃতি সদা প্রস্তুত প্রাকৃতিকভাবে প্রকৃত শোধ নিতে। ১৮.০৬.২০২৫

কে বা দেখে ! (মোঃ রহমত আলী)

ছবি
কে বা দেখে ! ============== মোঃ রহমত আলী ============== নদীর ভাঙন দেখা যায় সময়ে আবার রুখা যায় মনের ভাঙন দেখে কে ভেঙে গেলে আগলায় কে ? পাহাড় থেকে ঝর্ণা নেমে সাগর সুখের ঢেউয়ে দোলে নদী শুকিয়ে মরু হলে মাঝিমাল্লা ছাড়া মরে কে ? আকাশ কালো মেঘলা হলে বৃষ্টি হয়ে অঝোরে ঝরে অন্তর যখন দুঃখে কাঁদে দেখে বা কে ! মোছায় বা কে ? ১৬.০৬.২০২৫

এসো মানুষ হই - (মোঃ রহমত আলী)

ছবি
এসো মানুষ হই - ============== মোঃ রহমত আলী ============== এসো মানুষের কথা বলি ! অমানুষের কানে কানে, অচেনা যত আছে, চেনাজানা কত রূপে গুণে, শহরের ঘরে ঘরে। পাখির বুকে মারে তীর, জনে জনে জেনেশুনে, দেখতে-শুনতে হায়্ মানুষও বটে, তবে প্রমাণিত অমানবিক নিষ্ঠুর জঘন্য কত, নেই বিবেক, মৃত আবেগ, আছে শুধু লোভ। এসো মানুষ খুঁজে দেখি ! চেনা চেনা চেহারা হঠাৎ হয়ে যায় অচেনা, যুগ যুগ দেখেও, বিশ্বাস করেও, যায় না চেনা। এত এত সুন্দর চেহারা, ব্যবহার পেয়ারা, তবে ভেতরে নেই নামমাত্র মানবিক মানুষ। মানুষ তো সবাই, তথাপি খুঁজেও আজ না পাই, তাহলে কেমন জিন্দা এরা, মনুষ্যত্ব যে মুর্দা। এসো আগে মানুষ হই ! মানবতা বোধ বাঁচিয়ে রেখে, মানুষের জন্য, সৃষ্টিকূল ভালোবেসে নিঃস্বার্থ উপকার করে। শুধু মুখেই মানবতা.. না না বন্ধু, আগে নিজে মানবিক হয়ে যান। মানুষ হয়েও অমানুষের মতো আগুন দিওনা মানুষের ঘরে, সাক্ষ্য হবে সত্য, মিথ্যা বলো না, আমানতে খেয়ানত না হয় ভুলে, মানুষ হলে। হক হরণ, হনন, জুলুম করা মানুষের কাজ নয়, তাই এসো ভাই এসো মাটির মানুষ হয়ে, আপনা ভেতর সত্য মানুষ খুঁজে ; আগে মানুষের মতো সাদা মানুষ হই, আর সৎ সততার সহিত মানুষ হয়ে ...

নির্বিকার (মোঃ রহমত আলী)

ছবি
নির্বিকার ============== মোঃ রহমত আলী ============== নির্ণয় যেন কেমন কমল হচ্ছে রূপক গড়ল পাচ্ছে পদক সরল মনে জখম। নিয়ম চলে অনিয়মে নীতিতে কেন অকীর্তি প্রীতি নামের পিরিতি পূরক তবে কী খ্যাতি। উদার কে আশানুরূপ জবাব প্রশ্নের অনুরূপ আকারে বড় অঙ্গীকার মানবতা আজ নির্বিকার। ০৮.০৬.২০২৫

আশাবাদী (মোঃ রহমত আলী)

ছবি
আশাবাদী ============== মোঃ রহমত আলী ============== আমি প্রতিযোগী হতে চাই না, আমি সহযোগী হতে চাই। আমি হতাশার প্রহরে নাই, আমি আশাবাদী তাই। আমি দিবালোকে জোনাক খুঁজি, আমি চাঁদ-তারা দেখে স্বপ্ন বুনি, আমি শত নিরাশার মাঝেও, আশার এক একটি প্রদীপ জ্বালি। আমি শান্ত জীবনের অশান্ত সময়ের জোয়ার ভাটায় ডুবে বাঁচি। আমি মৌমাছি আর পিঁপড়ের সংগ্রাম দেখে-দেখে ভাবি। আমি কাদার ভেতর লুকায়িত পাথর তুলে যতনে রাখি। আমি মানবতার খোঁজে মানবিক চোখগুলো খুঁজে ফিরি। আমি উপকার করে যেতে চাই, আমি বিনিময়ের আশায় নাই, আমি কিছু প্রশ্নের উত্তর নাহি পাই, শুধু জানি এই আছি এই নাই। আমি শান্ত শান্তি চাই, আমি হানাহানিতে মোটেও নাই, আমি ভালোবাসি সৃষ্টিকূল, আমি বিশ্বাস করি ভালোবাসা মূল। ০৪.০৬.২০২৫

মগজ ধোলাই (মোঃ রহমত আলী)

ছবি
মগজ ধোলাই ============= মোঃ রহমত আলী ============= বললে কথা বাড়ে চুপ থাকলে ঘাড়ে কানে শুনলে গুম চোখে দেখলে খুন মাথা ব্যথা যাঁর পাগল নাম তাঁর। পা বাড়ালে গর্ত হাত ধরলে শর্ত বিনয়ী হলে তর্ক ভদ্র বলে দুর্বল উগ্র তাই সবল কথা বললে আরো.. ০৩.০৬.২০২৫

বেমানান (মোঃ রহমত আলী)

ছবি
বেমানান ============== মোঃ রহমত আলী ============== মাকড়সার থেকেও ভয়ানক জাল, কিছু মানুষের অমানবিক চাল, কন্ঠে মানবিক যা.. তা জাল বিছানোর ঢাল। হাসি মুখে মিষ্টি কথায় বিষ গিলিয়ে দেয়, বন্ধু হয়ে বুক মিলালেও পিঠে ছোরা দেয়, বিশ্বাস যায় না করা তবু নিঃশ্বাস নিতে হয়। সময়ে বন্ধুর আসল পরিচয়, তাই দুঃখের সুযোগে নামমাত্র সুখটাও লুটে নেয় প্রিয় ! চালবাজ চক্র বহুরূপে চারিধারে মগ্ন, ফাঁদ পেতে চালচালে বন্ধু হয়েও জঘন্য, সত্য বলিলে মান যায় চলে ; আমি হই ঘৃণ্য।। সৎ থেকেও বাঁচা বড়ো দায়, এ কোন যুগ হায়্ ! সত্য জেনেও বিশ্বাসে বোধ লয় না জ্ঞাতসারে, তাও ভালো অন্ধ, চলে তবু বিশ্বাসের অনুমানে। বিশ্বাসে জাল বুনে.. প্রতি নিঃশ্বাসে চালচালে ; তাহলে তারাই ভালো যারা বিশ্বাস ভেঙে হাসে। বিশ্বাসে বিশ্বাসী হয়ে কদাচিৎ মরা সাগরেও ঢেউ খেলে ওঠে বা মরুপ্রান্তর বাগিচা সাজে। নিঃশ্বাস চলে বিশ্বাসে বিশ্বাসে যদিও, সময় শেষে হার শত আত্মবিশ্বাসী হলেও। কথা রাখতে পারে-না তবুও কথা দিতে জানে, ক’জন মাত্র এমন স্বভাবে সাথী বিপদের দিনে ! বড্ড বেমানান সত্বেও চলা জেনেশুনে, বন্ধুর বদলানো রূপ দেখে হাসি মনে-মনে।। ০১.০৬.২০২৫ ...

রাজ ফাঁস ( মোঃ রহমত আলী )

ছবি
রাজ ফাঁস ============== মোঃ রহমত আলী ============== সবাই সাধু , দেখায় জাদু , আমার কাকু , তোমার দাদু , সরল সোজা পথের পথিক কাবু। মশাই বাবু , কসাই কভু , দেখায় মধু , ফাঁসায় যদু , সাধের কামাই খোয়ায় হায়্ বুদ্ধু। দেশের হাল , বাপের মাল , মরা কে মার , দশের চাল , সবার বলন মহা সাধু-সাধু চলন। শিক্ষিত জনে , দীক্ষিত ক'জনে , রক্ষক যে-জন , ভক্ষক সে-জন , সৎ সাধারণের জন্য তৈয়ার মরণ। বোবা হাসে , কানুন দেখে , কানা কাঁদে , বিচার চেয়ে , রাজা’র রাজ তথাপি না-হয় ফাঁস। ২৯.০৫.২০২৫

বুকে বল রেখে চল ( মোঃ রহমত আলী )

ছবি
বুকে বল রেখে চল =============== মোঃ রহমত আলী =============== বুকে সাহস বেঁধে চল , যদিও বল আছে কম , একদিন হবেই সফল , সত্য সৎ সততাই বল। মন শক্ত করে তুই গড় , মিথ্যাকে করিস না ডর , সত্যের ওপর কর ভর , বুকে সাহস ধরে চল। মাটির জন্য মায়া কর , সত্যটাকে আগলে ধর , বুকে বল রেখে সত্য বল , ওরে নবীন দামাল দল। তোর মাথার ওপর আকাশ , মায়ের দোয়া আশীর্বাদ , চোখের জল মুছে ফেল , মা’কে ভালোবেসে চল। ও তোর মনটা যেন না’হয় দুর্বল , মিথ্যার নেই কোনো বল, তুই সত্য হলেই হবি রে সফল , সদা মনে সৎ সাহস রেখে চল।। ২৫.০৫.২০২৫

দম যদিও কম ( মোঃ রহমত আলী )

ছবি
দম যদিও কম ============== মোঃ রহমত আলী ============== পাল তুলেছি হাল ধরিতে, ঘাট ছাড়িতে নয়। খাল খুঁড়েছি জল আনিতে, কুমির আনিতে নয়। গাছ লাগালাম ছায়ার আশায়, ফলের আশায় নয়। আফসোস ভরসায়, আশা প্রতীক্ষায়, তবুও নিরাশা নয়। আপনা দম যদিও কম আপন সম্বল, তাও কম তো নয়। সৎ আদর্শ ধরেই এগিয়ে হবো সফল, যদিও জয় হয় বা নয়। মাজমা জমিয়াছে তামাশা দেখিতে, প্রতিবাদ করিতে নয়। চুপ আছি যে তাই ধৈর্য ধরিয়া, অন্যায় সহিতে নয়। ১৯.০৫.২০২৫

ছাই - ( মোঃ রহমত আলী )

ছবি
ছাই - ============= মোঃ রহমত আলী ============= ঘরে আগুন লেগেছে, ঘরের চিরাগ থেকে, বাহিরের বাতাস এসে হাওয়া দেয় ছাই হতে। ঘরের ডাকাত লুটেছে ঘর বারবার, বাহিরের চোর নিয়েছে ভাগ আবার। নিজের ঘর পাগলও চেনে বটে, সে কত জ্ঞানী আর কত ভালো, যে কু-স্বার্থে নিজেই নিজের ঘর ভাঙে। ঝড়ো হাওয়া দেয় অনেকে.. দাওয়া দেয় কে ? মায়া দেয় অনেকে.. মমতা কার মনেতে ? ফাগুনে আগুন দিয়ে খেল-খেলা সহজ ! নিভাতে পারে এমন কার আছে সাহস। আয়না ভেঙে হায়্ ! হায়না রূপে চায়, ভয়াবহ চেহারায় কত রূপ দেখা যায়। যে ঘরে জন্ম সেই ঘরের পর্দা বিলিয়ে বাজারে, হাসে দেখো বেকুব লুটিয়ে ইজ্জত নিলামে। ০৫.০৫.২০২৫