খোঁজ - ( মোঃ রহমত আলী )

খোঁজ -
=============
মোঃ রহমত আলী
=============
ভেঙে ছিল কি ?
শব্দ হয়নি !
শুধু ক্ষত হয়ে ছিল ;
দেখা যায়নি !

চোখে চোখে বলা..
মুখ খোলেনি !
কথা শেষ হলেও ;
বলা হয়নি।

দেখে দেখে অদেখা ,
দেখা দেয়নি !
শুনে ছিল যাই সব ,
বুঝে নেয়নি।

হাতে ছিল হাত ,
ধরা হয়নি !
দিন শেষে রাত ,
সময় আসেনি।

একটু একটু এগিয়ে ,
আর একটু যাইনি !
ঠিকানা খুঁজে পেলেও ,
মঞ্জিল পাইনি।

আশায় আশায় নিরাশা ,
আশা ছাড়িনি !
ভরসায় খেয়ে ধোঁকা ,
ভালোবাসা কমেনি ।।

১০.০১.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )