পোস্টগুলি

এপ্রিল, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বেশতো.. (মোঃ রহমত আলী)

ছবি
বেশতো..  ============== মোঃ রহমত আলী ============== বেশতো.. যখন ঘুমিয়েই আছে তাঁরা, তবে থাক ঘুমিয়ে.. জেগে ওঠার কী! আসলে খেলা খেলবে তাঁরা মেলা শেষে; আর আগুন নিভে গেলেই তো ছাই উড়াবে। বেশতো.. জেগে আছে যাঁরা, তাঁরাও বেশ মজা নিচ্ছে বা মজা দেখছে! তবে ঝড় উঠেছে যখন, থামবে তো; থেমে যেতে যেতে রেশ রেখে যাবে ঠিকই! বেশতো.. তবেই কলম আমারও থামবে না; লিখেই দেবে.. যা কিছু দেখা সত্য। তবুও যাঁরা এখনো অজ্ঞাতই থাকতে চায়, তবে থাক! কিন্তু ইতিহাস তো থাকবেই। ০৭.০৪.২০২৬

খোলস (মোঃ রহমত আলী)

ছবি
খোলস ============== মোঃ রহমত আলী ============== গলায় গলায় ভাব চোখে চোখে পাপ মুখে মুখে প্রণাম। কানে কানে কথা নাকে নাকে গোসা বুকে বুকে আশা। পায়ে পায়ে দোষ হাতে হাতে শোধ মনে মনে রোগ। কথায় কথায় বোকা মাথায় মাথায় পোকা কদম কদমে ধোঁকা। ০৬.০৪.২০২৬

প্রচেষ্টা – (মোঃ রহমত আলী)

ছবি
প্রচেষ্টা – ============== মোঃ রহমত আলী ============== লিখতে পারিনা কবিতা, তবুও চেষ্টা করে যাই; কাগজে কলমে লিখে – জীবনের ছবি আঁকতে চাই। তেমন কিছু চাওয়ার নেই, ভালোবাসা যদি পাই; মানুষের সামগ্রিক সত্যটাই – নির্ভয়ে লিখে যাবো ভাই। পারিনা লিখতে কবিতা তবু চেষ্টা করে যাই; দেখে দেখে সমাজের – অসঙ্গতি, লিখে দেবো তাই। হাসি-খুশি, সুখ-দুখ, কবিতায় সবই পাবে ঠাঁই; থেমে নেই কলম আমার – তবু আপ্রাণ চেষ্টা করে যাই। ০৫.০৪.২০২৬

নিমছায়া (মোঃ রহমত আলী)

ছবি
নিমছায়া ============== মোঃ রহমত আলী ============== সময়ের কি বয়স হয়েছে? নাকি বয়সের সময় হয়েছে? সময় কি ছায়া? বয়স কি মায়া? তা.. সঠিক হিসেব মিলছে না! আজন্ম মেঘ ছুঁতেই বয়ে গেল; মাঝে হাওয়ার সাথে মায়ার লড়াই, আর ঢেউয়ের সাথে স্রোতের অমিল; যা.. বেলাশেষে আকাঙ্ক্ষা গড়মিল। সময় হলেই.. বয়স থেমে যায়, আসলে সময়টাই মুখ্য, বয়সটা নয়; যদিও মহাসমুদ্র জয় সম্ভব হয়েছে, তা.. একমুঠ জলও সময়ের প্রান্তে নেই। সময়ের ছায়া প্রতিনিয়তই ঘূর্ণায়মান, কালক্রমের আলো আঁধার ভেদে; আর বয়সের মায়া চক্রাকার নিমছায়া, যা.. থেমে যাওয়া নিঃশ্বাস নির্দিষ্ট সময়ে। ০৪.০৪.২০২৬