পোস্টগুলি

মে, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজ ফাঁস ( মোঃ রহমত আলী )

ছবি
রাজ ফাঁস ============== মোঃ রহমত আলী ============== সবাই সাধু , দেখায় জাদু , আমার কাকু , তোমার দাদু , সরল সোজা পথের পথিক কাবু। মশাই বাবু , কসাই কভু , দেখায় মধু , ফাঁসায় যদু , সাধের কামাই খোয়ায় হায়্ বুদ্ধু। দেশের হাল , বাপের মাল , মরা কে মার , দশের চাল , সবার বলন মহা সাধু-সাধু চলন। শিক্ষিত জনে , দীক্ষিত ক'জনে , রক্ষক যে-জন , ভক্ষক সে-জন , সৎ সাধারণের জন্য তৈয়ার মরণ। বোবা হাসে , কানুন দেখে , কানা কাঁদে , বিচার চেয়ে , রাজা’র রাজ তথাপি না-হয় ফাঁস। ২৯.০৫.২০২৫

বুকে বল রেখে চল ( মোঃ রহমত আলী )

ছবি
বুকে বল রেখে চল =============== মোঃ রহমত আলী =============== বুকে সাহস বেঁধে চল , যদিও বল আছে কম , একদিন হবেই সফল , সত্য সৎ সততাই বল। মন শক্ত করে তুই গড় , মিথ্যাকে করিস না ডর , সত্যের ওপর কর ভর , বুকে সাহস ধরে চল। মাটির জন্য মায়া কর , সত্যটাকে আগলে ধর , বুকে বল রেখে সত্য বল , ওরে নবীন দামাল দল। তোর মাথার ওপর আকাশ , মায়ের দোয়া আশীর্বাদ , চোখের জল মুছে ফেল , মা’কে ভালোবেসে চল। ও তোর মনটা যেন না’হয় দুর্বল , মিথ্যার নেই কোনো বল, তুই সত্য হলেই হবি রে সফল , সদা মনে সৎ সাহস রেখে চল।। ২৫.০৫.২০২৫

দম যদিও কম ( মোঃ রহমত আলী )

ছবি
দম যদিও কম ============== মোঃ রহমত আলী ============== পাল তুলেছি হাল ধরিতে, ঘাট ছাড়িতে নয়। খাল খুঁড়েছি জল আনিতে, কুমির আনিতে নয়। গাছ লাগালাম ছায়ার আশায়, ফলের আশায় নয়। আফসোস ভরসায়, আশা প্রতীক্ষায়, তবুও নিরাশা নয়। আপনা দম যদিও কম আপন সম্বল, তাও কম তো নয়। সৎ আদর্শ ধরেই এগিয়ে হবো সফল, যদিও জয় হয় বা নয়। মাজমা জমিয়াছে তামাশা দেখিতে, প্রতিবাদ করিতে নয়। চুপ আছি যে তাই ধৈর্য ধরিয়া, অন্যায় সহিতে নয়। ১৯.০৫.২০২৫

ছাই - ( মোঃ রহমত আলী )

ছবি
ছাই - ============= মোঃ রহমত আলী ============= ঘরে আগুন লেগেছে, ঘরের চিরাগ থেকে, বাহিরের বাতাস এসে হাওয়া দেয় ছাই হতে। ঘরের ডাকাত লুটেছে ঘর বারবার, বাহিরের চোর নিয়েছে ভাগ আবার। নিজের ঘর পাগলও চেনে বটে, সে কত জ্ঞানী আর কত ভালো, যে কু-স্বার্থে নিজেই নিজের ঘর ভাঙে। ঝড়ো হাওয়া দেয় অনেকে.. দাওয়া দেয় কে ? মায়া দেয় অনেকে.. মমতা কার মনেতে ? ফাগুনে আগুন দিয়ে খেল-খেলা সহজ ! নিভাতে পারে এমন কার আছে সাহস। আয়না ভেঙে হায়্ ! হায়না রূপে চায়, ভয়াবহ চেহারায় কত রূপ দেখা যায়। যে ঘরে জন্ম সেই ঘরের পর্দা বিলিয়ে বাজারে, হাসে দেখো বেকুব লুটিয়ে ইজ্জত নিলামে। ০৫.০৫.২০২৫

আত্মিক আলাপ ( মোঃ রহমত আলী )

ছবি
আত্মিক আলাপ ============== মোঃ রহমত আলী ============== কবি তুমি কাঁদছো কেন ? একা নীরবে নীরবে ! এ দুঃসময় রইবে নাকো এক মতোন। বড়ো অসহায় কোথাও কেউ নেই ! মনেহয় আমার ওপরে প্রভুও নেই ! কবি তুমি নিরাশ হয়েও না। যেমন  হক আর নাহক্  জুদা-জুদা। তেমন  পাক আর নাপাক্  এক নয়। কেউ নেই তাতে কি।। সত্য এবং সৎ সততা তো আছে তোমার। এক আল্লাহ্ আছে তোমার আর সবার।। ধৈর্য ধরো সবুর করো.. অতি-উত্তম কিছু হবে.. এখানে সত্য প্রায় মৃত ; মিথ্যার পিছে হাজার.. আরো জয়জয়কার। সত্য কখনো মরে না। মিথ্যার মৃত্যু অনিবার্য। সৃষ্টিকর্তা একদিন সবাইকে একত্রিত করে ইনসাফের সাথে ন্যায়-বিচার কার্যকর করবেন। যা তাকদীরে.. না কম হবে  না বেশি। তোমার থেকেও শত দুখী  তবুও খুশি। কবি তুমি আর কেঁদোনা ভেঙে পরোনা।। এখানে কেউ কারো নয় ; সুখে হিংসা.. দুখে সুযোগ খোঁজে হায়্ ! যাঁরা কারো’র হক হরণ করেনা। ফরজ পূরণ সহ যাকাত আদায় করত ; সালাত কায়েম করে হালাল-হারাম মেনে চলে। অবশ্যই সৃষ্টিকর্তা সবার ওপরেই দয়ালু। তিঁনি সরিষার দানার কণা পরিমাণ-ও জুলুম করেন-না মাখলুকের উপর। আসল বিজয়ী তো সেই যে আখিরাতে জয়ী।। এখানে কে আপন ? ...