কিংকর্তব্যবিমূঢ় (মোঃ রহমত আলী)
কিংকর্তব্যবিমূঢ়
=============
মোঃ রহমত আলী
=============
সারা জাহানের মজলুমের
বহমান সমগ্র অশ্রুজল,
যদি একত্রে জমানো থাকতো,
তবে হয়তো নূতন সদা উত্তাল,
অসহায় এক মহাসাগরের জন্ম
উৎস জানতো জালিমেরা।
আর গর্বে হতো কিংকর্তব্যবিমূঢ়!
সারা দুনিয়ার তামাম নির্যাতিতদের
আর্তনাদ যদি একসঙ্গে
আর্তচিৎকারে বিস্ফোরিত হয়,
তবে হয়তো মেঘের গর্জন,
আর বজ্রপাতের বিকট শব্দ,
নিস্তব্ধ মনে হলেও হতো।
তবুও নত নয় জালেম,
হতবাক ধৈর্য কিংকর্তব্যবিমূঢ়!
সারা ধরণীর বন্ধনী স্তম্ভ পাহাড়-পর্বত,
যা আগলে রেখেছে বন্ধনে,
এই ভাসমান ধরিত্রীকে।
তাই যখন ভূমিকম্প সহ প্লাবন,
আরো প্রাকৃতিক বিপর্যয় ঘটে।
তখন বড়-বড় ক্ষমতাবান দানবেরা,
কেমন নির্বাক কিংকর্তব্যবিমূঢ়!
২১.১০.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥