পরমার্থ ( মোঃ রহমত আলী )
পরমার্থ
==============
মোঃ রহমত আলী
==============
জানি তবুও মানি-না,
মানি তবু সত্য জানি-না,
ধরি তবুও ধরতে পারি-না,
মিথ্যা জেনেও সত্য বলি-না,
খুঁজে ফিরি অমূল্য রত্ন!
পেয়ে গেলে করি-না মোটেও যত্ন।
হ্যাঁ শুধু আমি; কিন্তু তুমি-না!
চাই কিন্তু আগলে রাখতে পারি-না,
সততার তত্ত্ব ছাড়া পরমার্থ পাওয়া হয়-না।
বাঁধি কিন্তু বাঁধা যায়-না,
অক্ষর জুড়ে জুড়ে শব্দের শব্দার্থ,
বিক্রি হয় বাজারে যা; মূল্য কী মর্ম।
দেখতে চেয়ে, দিদার পেয়ে, দর্শন তবু পাই-না!
তবে কি এ জনম হায়্ জন্মান্ধ; তাই-না?
আজও অন্তর্দৃষ্টি শূন্য দেখেও দেখা হয়-না।
জানি-না, তাই মানি-না, বললে তো হবে-না,
খুঁজে দেখো আকাশে বাতাসে সৃষ্টিতত্ত্ব,
আমি সৎ হলেই, তুমিও হবে সত্য শ্রেষ্ঠ।
১৯.১২.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥