আহাম্মুক !

আহাম্মুক !
============
মোঃ রহমত আলী
===============
ফুলকে বললাম এই ফুল
তুই অকালে ফুটলি কেন ?
কাঁটাকে বললাম তুই
শক্তবক্ষে বিঁধলি না কেন ?
সুখকে বললাম এই সুখ
তুই দুঃখীকে দুঃখ দিলি কেন ?
প্রেমকে বললাম তুই
অমর ভালোবাসা হইলি কেন ?
বিলাসিতাকে বললাম তুই 
এখন এতো দরিদ্র কেন ?
অন্ধকে বললাম দেখো আয়নায়
তুমি এতো খুব সুন্দর কেন ?

প্রতারককে বললাম এই যে তুই
আজ হলি প্রতারিত কেন ?
মিথ্যাবাদীকে বললাম কি রে !
সত্যের কাছে তোর হার কেন ?
কৃপণকে বললাম তোর
দৌলত আজ কমলো কেন ?
শিক্ষককে বললাম স্যার বিক্রি
শিক্ষা আজ অশিক্ষিত কেন ?
জ্ঞানীদের বললাম সবার গুনো
জ্ঞান এতো ভাগ ভাগ কেন ?
নিজেকে বললাম হিরামন অমূল্য
তবে কথা তোর আহাম্মক কেন ??

২৬.০২.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপাতত (মোঃ রহমত আলী)

নিষিদ্ধ প্রেম (মোঃ রহমত আলী)

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)